
পাইকগাছা পৌরসভায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পৌর বিএনপির উদ্যোগে বাড়িতে বাড়িতে লিফলেট বিতরণ ও ধানের শীষে ভোট প্রার্থনা করা হয়েছে।
পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ ও সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ-এর নেতৃত্বে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এ কর্মসূচি পরিচালিত হয়। এ সময় তারা সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং বিএনপির প্রতীক ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।
কর্মসূচি চলাকালে সভাপতি ও সাধারণ সম্পাদক পৃথক বক্তব্যে বলেন, জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষই একমাত্র ভরসা। তারা সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।
লিফলেট বিতরণকালে সনাতন ধর্মাবলম্বীসহ বিভিন্ন শ্রেণির ভোটাররা অংশগ্রহণ করেন। অনেক পরিবার দীর্ঘদিনের অভিমান ও বঞ্চনার কথা তুলে ধরে এবারের নির্বাচনে পরিবর্তনের পক্ষে মত প্রকাশ করেন।
এ সময় ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন পৌর বিএনপির সাবেক আহ্বায়ক সেলিম রেজা লাকী, সাবেক সদস্য সচিব মোস্তফা মোড়ল এবং সাবেক যুগ্ম আহ্বায়ক জিয়াউদ্দীন নায়েব।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ রুহুল কুদ্দুস, মনিরুল ইসলাম মন্টু, ইসলাম মিরাজ, শাহাবুদ্দিন আহমেদ, আজিবর রহমান, ওবায়দুল হক ডালিম, সরদার জাকির হোসেন, তুষার সরদার, ইব্রাহিম মোল্ল্যা, মামুনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
কর্মসূচিতে অংশগ্রহণকারী নেতাকর্মীরা বলেন, আগামী নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে।