শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
পাইকগাছায় জগন্নাথ ধাম মন্দিরে পুরোহিত পরিবারের বসবাস নিয়ে বিতর্ক, সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উদ্বেগ পাইকগাছায় মাদকের বিরুদ্ধে যৌথ অভিযান: গাঁজাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড,আরও অভিযানের দাবি এলাকাবাসীর পাইকগাছায় স্থানীয় সরকার নির্বাচন ঘিরে জামায়াতের আগাম প্রস্তুতি: মেয়র, উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা পাইকগাছায় ডা. আব্দুল মজিদের জন্মদিনে শুভেচ্ছার জোয়ার, সম্প্রীতি ও জনকল্যাণের বার্তা পাইকগাছায় জমি বিরোধের জেরে ভাইয়ের ধাক্কায় প্রাণহানি, নাবা গ্রামে শোকের ছায়া 🌸 শুভ বাংলা নববর্ষ ১৪৩৩: বৈশাখী শোভাযাত্রায় মুখর পাইকগাছা, প্রেসক্লাব নেতৃবৃন্দের গঠনমূলক বার্তা পাইকগাছায় প্রাথমিক শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতে ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে মনিরুল হাসান বাপ্পী: রোগীদের খোঁজখবর ও সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ 📰 পাইকগাছা প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল: সম্প্রীতির মিলনমেলায় রূপ নিল আয়োজন বিয়ের সাজেই শেষ যাত্রা: নববধূ মিতুসহ সড়ক দুর্ঘটনায় ঝরে গেল ১৩ প্রাণ

পাইকগাছায় মৌচাক সাহিত্য ও সংস্কৃতি সংসদের বার্ষিক পিকনিক, ক্যালেন্ডার বিতরণ ও কবিতা পাঠ

মোঃ খোরশেদ আলম, সম্পাদক ও প্রকাশক
  • আপডেট সময় : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ১০০ বার পঠিত

পাইকগাছায় মৌচাক সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের উদ্যোগে বার্ষিক পিকনিক, ক্যালেন্ডার বিতরণ ও স্বরচিত কবিতা পাঠের মনোজ্ঞ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে পাইকগাছা ফ্যান্টাসি গার্ডেনে আয়োজিত এ অনুষ্ঠানে সাহিত্যপ্রেমী, কবি ও সংস্কৃতিকর্মীদের মিলনমেলায় প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৌচাক সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের সভাপতি শিক্ষক অসিম রায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি এডভোকেট এফ এম এ রাজ্জাক। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি কবি ও সাহিত্যিক পঞ্চানন মল্লিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা সাংবাদিক আলাউদ্দীন রাজা।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক শিক্ষক রবিউল ইসলাম। পরে একে একে স্বরচিত কবিতা পাঠ করেন কবি কওসার আলী, কবি সুশান্ত বিশ্বাস, কবি আক্তার হোসেন, কবি লুৎফর রহমান, কবি ফিরোজ আহমেদ, কবি মহাদেব, কবি জয়নাল আবেদীন, কবি শহিদুল ইসলাম, কবি ও সাহিত্যিক পঞ্চানন সরকার, কবি আবু তাহের, কবি শিউলি আক্তার, কবি অর্পিতা মল্লিক, জুলেখা আক্তার, আনোয়ারা খাতুন, আরাফাত হোসেন ও তামিম আহমেদ। কবিতা পাঠে সমাজ, মানবতা, প্রেম ও সমসাময়িক নানা বিষয় ফুটে ওঠে।

অনুষ্ঠানের একপর্যায়ে নতুন বছরের ক্যালেন্ডার বিতরণ করা হয় এবং অংশগ্রহণকারীদের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হয়।

অনুষ্ঠান শেষে মরহুম শহীদ শরীফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং তাঁর স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2025 sundarbanpresstv.com
Design & Development BY Hostitbd.Com