শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
পাইকগাছায় জগন্নাথ ধাম মন্দিরে পুরোহিত পরিবারের বসবাস নিয়ে বিতর্ক, সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উদ্বেগ পাইকগাছায় মাদকের বিরুদ্ধে যৌথ অভিযান: গাঁজাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড,আরও অভিযানের দাবি এলাকাবাসীর পাইকগাছায় স্থানীয় সরকার নির্বাচন ঘিরে জামায়াতের আগাম প্রস্তুতি: মেয়র, উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা পাইকগাছায় ডা. আব্দুল মজিদের জন্মদিনে শুভেচ্ছার জোয়ার, সম্প্রীতি ও জনকল্যাণের বার্তা পাইকগাছায় জমি বিরোধের জেরে ভাইয়ের ধাক্কায় প্রাণহানি, নাবা গ্রামে শোকের ছায়া 🌸 শুভ বাংলা নববর্ষ ১৪৩৩: বৈশাখী শোভাযাত্রায় মুখর পাইকগাছা, প্রেসক্লাব নেতৃবৃন্দের গঠনমূলক বার্তা পাইকগাছায় প্রাথমিক শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতে ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে মনিরুল হাসান বাপ্পী: রোগীদের খোঁজখবর ও সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ 📰 পাইকগাছা প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল: সম্প্রীতির মিলনমেলায় রূপ নিল আয়োজন বিয়ের সাজেই শেষ যাত্রা: নববধূ মিতুসহ সড়ক দুর্ঘটনায় ঝরে গেল ১৩ প্রাণ

৩৬ জেলায় টিসিবির ডিলার নিয়োগ, আবেদন চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত

ডেক্স রিপোর্ট
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ৩২ বার পঠিত

দেশের ৩৬টি জেলার বিভিন্ন উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে নতুন ডিলার বা পরিবেশক নিয়োগ দিতে যাচ্ছে সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এ লক্ষ্যে গতকাল থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে, যা চলবে আগামী ২২ ডিসেম্বর পর্যন্ত।

টিসিবির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, টিসিবির মাধ্যমে ক্রয়কৃত নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্য নির্ধারিত উপকারভোগী পরিবার ও সাধারণ জনগণের কাছে ভর্তুকি মূল্যে বিক্রির উদ্দেশ্যে এসব পরিবেশক নিয়োগ দেওয়া হবে।

এ দফায় যেসব জেলায় পরিবেশক নিয়োগ দেওয়া হবে সেগুলো হলো— সাতক্ষীরা, নড়াইল, চুয়াডাঙ্গা, মাদারীপুর, ফরিদপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী, বরিশাল, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পটুয়াখালী, পিরোজপুর, বগুড়া, সিরাজগঞ্জ, গাইবান্ধা, নওগাঁ, জয়পুরহাট, রাজশাহী, পাবনা, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভীবাজার, শেরপুর ও নেত্রকোনা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উল্লিখিত ৩৬ জেলার যেসব সিটি করপোরেশন, ওয়ার্ড, পৌরসভা ও ইউনিয়নে বর্তমানে টিসিবির পরিবেশক নেই, সেসব এলাকায় নতুন করে পরিবেশক নিয়োগ দেওয়া হবে। বর্তমানে সারাদেশে টিসিবির মোট ৮ হাজার ২৭৫ জন পরিবেশক কর্মরত রয়েছেন।

পরিবেশক হতে আগ্রহীদের শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। টিসিবি কার্যালয়ে সরাসরি, ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কোনো আবেদন গ্রহণ করা হবে না। আবেদন মাশুল হিসেবে ৫ হাজার টাকা (অফেরতযোগ্য) নির্ধারণ করা হয়েছে, যা এক-পের (অ্যাপ ও ওয়েবভিত্তিক অর্থ পরিশোধ সেবা) এর মাধ্যমে পরিশোধ করতে হবে।

পরিবেশক নিয়োগ সংক্রান্ত বিস্তারিত যোগ্যতা, শর্তাবলি ও আবেদন প্রক্রিয়া সম্পর্কে জানতে টিসিবির আধিকারিক ওয়েবসাইট পরিদর্শনের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2025 sundarbanpresstv.com
Design & Development BY Hostitbd.Com