শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
পাইকগাছায় জগন্নাথ ধাম মন্দিরে পুরোহিত পরিবারের বসবাস নিয়ে বিতর্ক, সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উদ্বেগ পাইকগাছায় মাদকের বিরুদ্ধে যৌথ অভিযান: গাঁজাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড,আরও অভিযানের দাবি এলাকাবাসীর পাইকগাছায় স্থানীয় সরকার নির্বাচন ঘিরে জামায়াতের আগাম প্রস্তুতি: মেয়র, উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা পাইকগাছায় ডা. আব্দুল মজিদের জন্মদিনে শুভেচ্ছার জোয়ার, সম্প্রীতি ও জনকল্যাণের বার্তা পাইকগাছায় জমি বিরোধের জেরে ভাইয়ের ধাক্কায় প্রাণহানি, নাবা গ্রামে শোকের ছায়া 🌸 শুভ বাংলা নববর্ষ ১৪৩৩: বৈশাখী শোভাযাত্রায় মুখর পাইকগাছা, প্রেসক্লাব নেতৃবৃন্দের গঠনমূলক বার্তা পাইকগাছায় প্রাথমিক শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতে ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে মনিরুল হাসান বাপ্পী: রোগীদের খোঁজখবর ও সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ 📰 পাইকগাছা প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল: সম্প্রীতির মিলনমেলায় রূপ নিল আয়োজন বিয়ের সাজেই শেষ যাত্রা: নববধূ মিতুসহ সড়ক দুর্ঘটনায় ঝরে গেল ১৩ প্রাণ

কয়রা–পাইকগাছার নির্বাচনী এলাকায় আচরণবিধি প্রতিপালনে মাঠে ২ নির্বাহী ম্যাজিস্ট্রেট

মোঃ খোরশেদ আলম, সম্পাদক ও প্রকাশক
  • আপডেট সময় : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৬ বার পঠিত

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশন সকল প্রকার রাজনৈতিক ব্যানার, ফেস্টুন ও পোস্টার ৪৮ ঘণ্টার মধ্যে অপসারণের নির্দেশনা প্রদান করে। তবে নির্ধারিত সময় পার হয়ে গেলেও কয়রা ও পাইকগাছা উপজেলায় অনেক স্থানে এসব ব্যানার ও পোস্টার অপসারণ না করায় উপজেলা প্রশাসন উচ্ছেদ অভিযান শুরু করেছে।

জানা গেছে, এর আগে দুই উপজেলা প্রশাসন রাজনৈতিক দল ও প্রার্থীদের ব্যানার, ফেস্টুন ও পোস্টার সরিয়ে নেওয়ার বিষয়ে অবহিত করেছিল। কিন্তু শনিবার রাত ৯টায় ৪৮ ঘণ্টার সময়সীমা শেষ হওয়ার পরও পাইকগাছা উপজেলার সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন ওয়ার্ড এবং পাড়া-মহল্লায় সংসদ সদস্য প্রার্থীদের ছবি সংবলিত অসংখ্য ব্যানার ও পোস্টার ঝুলতে দেখা যায়।

নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে খুলনা-৬ (কয়রা–পাইকগাছা) সংসদীয় এলাকায় মাঠে নেমেছেন দুই উপজেলার ২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। গতকাল রবিবার জেলা ম্যাজিস্ট্রেট আ. স. ম. জামশেদ খোন্দকার স্বাক্ষরিত অফিস আদেশ অনুযায়ী এই অভিযান পরিচালনা করা হচ্ছে।

অফিস আদেশে উল্লেখ করা হয়, মোবাইল কোর্ট আইন, ২০০৯ এর আওতায় নির্বাচনী আচরণবিধি বাস্তবায়নের লক্ষ্যে পাইকগাছা উপজেলায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বী এবং কয়রা উপজেলায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপেন সাধক রনিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। এছাড়া সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের সঙ্গে সমন্বয়ের নির্দেশনাও দেওয়া হয়।

এরই ধারাবাহিকতায় রবিবার দুপুর থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বীর নেতৃত্বে পাইকগাছা উপজেলা সদরের প্রধান সড়ক, কোর্ট মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দলীয় পোস্টার, ব্যানার, প্যানা ও ফেস্টুন অপসারণ কার্যক্রম চালানো হয়।

এদিকে কয়রা–পাইকগাছা নির্বাচনী এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ নিজ উদ্যোগে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তাঁর নামীয় পোস্টার ও প্যানা অপসারণ করছেন। অপরদিকে পাইকগাছা উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ জানান, বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল ইসলাম বাপ্পীর নামীয় পোস্টার ও প্যানা অপসারণের জন্য দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযান চলাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বী দৈনিক জন্মভূমির এই প্রতিনিধিকে বলেন,

“নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এই অভিযান আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত চলবে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2025 sundarbanpresstv.com
Design & Development BY Hostitbd.Com