
ডক্টর’স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমে খুলনা জেলা শাখার সাংগঠনিক টিমের প্রধান দায়িত্বপ্রাপ্ত করা হয়েছে পাইকগাছার কৃতি সন্তান, জনপ্রিয় চিকিৎসক ও জননন্দিত নেতা ডা. মোঃ আব্দুল মজিদ (এমবিবিএস)-কে। তাঁর মতো স্বচ্ছ ভাবমূর্তিসম্পন্ন, নীতিবান ও মানবসেবায় নিবেদিত একজন ব্যক্তির হাতে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন, ড্যাব কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক ডা. হারুন অর রশীদ এবং মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল-এর প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন খুলনা জেলা বিএনপি ও ড্যাব নেতৃবৃন্দ।
দীর্ঘদিন ধরে পাইকগাছায় স্বাস্থ্যসেবা উন্নয়ন, ক্লিনিক-ডায়াগনস্টিক সেক্টরে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং স্বাস্থ্য ব্যবস্থায় স্বচ্ছতা আনতে অগ্রগণ্য ভূমিকা রেখে আসছেন ডা. মজিদ। তাঁর সৎ চরিত্র, নম্র-ভদ্র আচরণ, সাদাসিধে জীবনযাপন এবং সবার প্রতি আন্তরিকতার কারণে তিনি এলাকায় ‘নোনা পানির সোনার ছেলে’, ‘ক্লিন ইমেজের নেতা’ এবং ‘পাইকগাছার স্বাস্থ্যখাতের অভিভাবক’ হিসেবে সুপরিচিত।
জনগণের আস্থা ও ভালোবাসায় সমৃদ্ধ এই চিকিৎসক গরিব–দুঃখী, শ্রমজীবী ও প্রান্তিক মানুষের জন্য সবসময় এক নিবেদিত স্বাস্থ্যসেবক হিসেবে কাজ করে যান। তাঁর নেতৃত্বে ড্যাবের নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম খুলনা জেলা ও পাইকগাছার স্বাস্থ্য খাতে নতুন দিক উন্মোচন করবে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী মহল।
দলীয় নেতারা মন্তব্য করেন,“ডা. মজিদের মতো যোগ্য, নীতি-নৈতিকতাসম্পন্ন ও সেবাপরায়ণ ব্যক্তিকে দায়িত্ব দেওয়া নিঃসন্দেহে সময়োপযোগী ও সঠিক সিদ্ধান্ত।”
সাধারণ মানুষও আশা করছে, এই নতুন দায়িত্ব তাঁর কার্যক্রমকে আরও বিস্তৃত করবে এবং তিনি ভবিষ্যতে আরও বৃহত্তর পরিসরে জনকল্যাণমূলক ও স্বাস্থ্যসেবা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।