শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
পাইকগাছায় জগন্নাথ ধাম মন্দিরে পুরোহিত পরিবারের বসবাস নিয়ে বিতর্ক, সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উদ্বেগ পাইকগাছায় মাদকের বিরুদ্ধে যৌথ অভিযান: গাঁজাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড,আরও অভিযানের দাবি এলাকাবাসীর পাইকগাছায় স্থানীয় সরকার নির্বাচন ঘিরে জামায়াতের আগাম প্রস্তুতি: মেয়র, উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা পাইকগাছায় ডা. আব্দুল মজিদের জন্মদিনে শুভেচ্ছার জোয়ার, সম্প্রীতি ও জনকল্যাণের বার্তা পাইকগাছায় জমি বিরোধের জেরে ভাইয়ের ধাক্কায় প্রাণহানি, নাবা গ্রামে শোকের ছায়া 🌸 শুভ বাংলা নববর্ষ ১৪৩৩: বৈশাখী শোভাযাত্রায় মুখর পাইকগাছা, প্রেসক্লাব নেতৃবৃন্দের গঠনমূলক বার্তা পাইকগাছায় প্রাথমিক শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতে ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে মনিরুল হাসান বাপ্পী: রোগীদের খোঁজখবর ও সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ 📰 পাইকগাছা প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল: সম্প্রীতির মিলনমেলায় রূপ নিল আয়োজন বিয়ের সাজেই শেষ যাত্রা: নববধূ মিতুসহ সড়ক দুর্ঘটনায় ঝরে গেল ১৩ প্রাণ

শিক্ষার্থীদের স্বার্থে কর্মবিরতি স্থগিত, বুধবার থেকে মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা শুরু

মোঃ খোরশেদ আলম, সম্পাদক ও প্রকাশক
  • আপডেট সময় : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ৫৬ বার পঠিত

 

শিক্ষার্থীদের একাডেমিক স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাশমাশিস ঘোষিত কর্মবিরতি সাময়িকভাবে স্থগিত ঘোষণা করা হয়েছে। এর ফলে পাইকগাছাসহ দেশের সকল মাধ্যমিক বিদ্যালয়ে আগামী বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫ থেকে বার্ষিক পরীক্ষা সুষ্ঠুভাবে শুরু হবে।

বাশমাশিস নেতৃবৃন্দ জানিয়েছেন,শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম যাতে কোনোভাবে ব্যাহত না হয়—এ বিষয়টি গভীরভাবে বিবেচনা করেই তারা কর্মবিরতি স্থগিত করেছেন। পরীক্ষার অনিশ্চয়তায় শিক্ষার্থী ও অভিভাবকরা যে দুশ্চিন্তায় ছিলেন, তা উপলব্ধি করে দায়িত্ববোধ থেকেই শিক্ষকদের কর্মস্থলে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নেতৃবৃন্দ বলেন—“বার্ষিক পরীক্ষা শিক্ষার্থীদের একাডেমিক অগ্রগতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের ভবিষ্যৎ সুরক্ষায় এবং শিক্ষাজীবনকে স্বাভাবিক ধারায় ফিরিয়ে আনাই আমাদের নৈতিক দায়িত্ব। তাই পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করার আহবান জানাচ্ছি।”

একই সঙ্গে তারা শিক্ষকদের ন্যায্য দাবি-দাওয়া দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। ভবিষ্যতে যেন শিক্ষা কার্যক্রম বাধাগ্রস্ত না হয়—এমন বাস্তবসম্মত সমাধানের প্রত্যাশাও ব্যক্ত করেন তারা।

স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষক-কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে নেতৃবৃন্দ আরও বলেন—“পরবর্তী সিদ্ধান্ত বিষয়ে আলোচনা সাপেক্ষে সবাইকে জানানো হবে।”কর্মবিরতি স্থগিত ঘোষণায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং বার্ষিক পরীক্ষার প্রস্তুতি নতুন উদ্যমে চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2025 sundarbanpresstv.com
Design & Development BY Hostitbd.Com