শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
পাইকগাছায় জগন্নাথ ধাম মন্দিরে পুরোহিত পরিবারের বসবাস নিয়ে বিতর্ক, সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উদ্বেগ পাইকগাছায় মাদকের বিরুদ্ধে যৌথ অভিযান: গাঁজাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড,আরও অভিযানের দাবি এলাকাবাসীর পাইকগাছায় স্থানীয় সরকার নির্বাচন ঘিরে জামায়াতের আগাম প্রস্তুতি: মেয়র, উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা পাইকগাছায় ডা. আব্দুল মজিদের জন্মদিনে শুভেচ্ছার জোয়ার, সম্প্রীতি ও জনকল্যাণের বার্তা পাইকগাছায় জমি বিরোধের জেরে ভাইয়ের ধাক্কায় প্রাণহানি, নাবা গ্রামে শোকের ছায়া 🌸 শুভ বাংলা নববর্ষ ১৪৩৩: বৈশাখী শোভাযাত্রায় মুখর পাইকগাছা, প্রেসক্লাব নেতৃবৃন্দের গঠনমূলক বার্তা পাইকগাছায় প্রাথমিক শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতে ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে মনিরুল হাসান বাপ্পী: রোগীদের খোঁজখবর ও সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ 📰 পাইকগাছা প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল: সম্প্রীতির মিলনমেলায় রূপ নিল আয়োজন বিয়ের সাজেই শেষ যাত্রা: নববধূ মিতুসহ সড়ক দুর্ঘটনায় ঝরে গেল ১৩ প্রাণ

পাইকগাছায় পরিবার পরিকল্পনা কর্মীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন

মোঃ খোরশেদ আলম, সম্পাদক ও প্রকাশক
  • আপডেট সময় : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ৫৫ বার পঠিত

 

খুলনার পাইকগাছায় নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক এবং পরিবার কল্যাণ সহকারীরা কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন।

মঙ্গলবার সকালে উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের সামনে কর্মরত ৫৪ জন কর্মকর্তা-কর্মচারী শান্তিপূর্ণ কর্মবিরতির মাধ্যমে অবস্থান কর্মসূচিতে অংশ নেন।

কর্মসূচিতে বক্তারা জানান, আগামী ৫ ডিসেম্বরের মধ্যে তাদের ন্যায্য দাবি বাস্তবায়ন না হলে ১১ ডিসেম্বর পর্যন্ত টানা অবস্থান কর্মসূচি পালন করা হবে।

এছাড়া ৬ ডিসেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত পরিবার পরিকল্পনা বিভাগের সেবা সপ্তাহসহ সকল ধরনের রিপোর্ট ও রিটার্ন বর্জনের ঘোষণাও দেন তারা।

অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন—পরিবার পরিকল্পনা পরিদর্শক জাহিদুর রহমান, এসএম আরিফুজ্জামান, রাজীব গাঙ্গুলী, জিয়াউর রহমান জিন্নাত, অভিজিৎ মন্ডল, আজহারুল ইসলাম, ওবায়দুল্লাহ সরদার,

পরিবার কল্যাণ পরিদর্শিকা সিলভী আক্তার, জাহানারা জয়া, ফিরোজা খাতুন, নাজমা বেগম, রোজিনা খাতুন, স্মিতা মন্ডল, অনামিকা, শিরিনা ও রমানাথ।

উল্লেখ্য, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আওতায় পাইকগাছা উপজেলায় ৬ জন পরিবার কল্যাণ পরিদর্শিকা, ৯ জন পরিবার পরিকল্পনা পরিদর্শক এবং ৩৯ জন পরিবার কল্যাণ সহকারী কর্মরত রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2025 sundarbanpresstv.com
Design & Development BY Hostitbd.Com