
খুলনার পাইকগাছা উপজেলার ঐতিহ্যবাহী গদাইপুর ইউনিয়নের নতুন বাজার ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের ত্রিবার্ষিক নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।
শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে গণনা সম্পন্ন হলে ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার শামিম আজাদ লিটু।
এবারের নির্বাচনে সভাপতি পদে অশোক কুমার ঘোষ ৩০০ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নুর আলী পেয়েছেন ১৭৬ ভোট।
সাধারণ সম্পাদক পদে আবু সালেহ মোঃ ইকবাল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
অন্যান্য পদে নির্বাচিতরা হলেন—সহ-সভাপতি: জগন্নাথ দেবনাথ (২৭৯ ভোট), নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল কালাম আজাদ (ফুটবল প্রতীক) পেয়েছেন ১৯৮ ভোট।
কোষাধ্যক্ষ: নারায়ণ দেবনাথ (২৫৯ ভোট), নিকটতম প্রার্থী আরিফ হোসেন (২২১ ভোট)।সদস্য: মিজানুর রহমান (২৬৬ ভোট) ও আহম্মাদ আলী (২০২ ভোট)।
সমিতির মোট ৫৭৩ জন ভোটারের মধ্যে ৪৯০ জন ভোটাধিকার প্রয়োগ করেন, যা উপস্থিতির হারকে উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দিয়েছে।
নির্বাচন পরিচালনায় প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন শামিম আজাদ লিটু। তার সঙ্গে সহকারী নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম ও শিব শংকর রায়। সন্ধ্যা সাড়ে ৭টায় চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়।