
পাইকগাছা উপজেলার সাবেক বিএনপি সাধারণ সম্পাদক ও সোনাদানা ইউনিয়নের সাবেক বারবার নির্বাচিত চেয়ারম্যান, সাধারণ মানুষের ভালোবাসা ও আস্থার প্রতীক এস. এম. এনামুল হক দায়িত্ব ও প্রতিশ্রুতির প্রতি তাঁর অটল অবস্থান তুলে ধরে এক অনুপ্রেরণামূলক বক্তব্য দিয়েছেন।
তিনি বলেন—“জঙ্গলগুলো সুন্দর, অন্ধকার এবং গভীর।কিন্তু আমার প্রতিশ্রুতি আছে রাখার জন্য,এবং ঘুমানোর আগে অনেক পথ বাকি,এবং ঘুমানোর আগে অনেক পথ বাকি।”
বিশিষ্ট মার্কিন কবি রবার্ট ফ্রস্টের বিখ্যাত কবিতা Stopping by Woods on a Snowy Evening থেকে নেয়া এই পংক্তিগুলো উদ্ধৃত করে তিনি জানান, ব্যক্তিগত জীবন বা রাজনৈতিক দায়িত্ব—যাই হোক না কেন, মানুষের প্রতি তাঁর দায়বদ্ধতা অটুট। ইউনিয়নের জনগণের উন্নয়ন, সমস্যা সমাধান এবং জনসেবাকে তিনি তাঁর জীবনের প্রতিশ্রুতির অংশ হিসেবে বিবেচনা করেন।
স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তিনি দীর্ঘদিন ধরে সততা, নিষ্ঠা ও মানুষের পাশে থাকার মানসিকতা দিয়ে আস্থা অর্জন করেছেন। সোনাদানা ইউনিয়নের একাধিকবার নির্বাচিত এই জনপ্রতিনিধি বলেন, “মানুষের ভালোবাসাই আমার শক্তি। এই দায়িত্বকে আমি আমৃত্যু সম্মান করে যেতে চাই।”
তার এই বক্তব্য স্থানীয় জনগণের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে। অনেকেই মনে করেন, দায়িত্ববোধ ও মানুষের পাশে থাকার এই অঙ্গীকার তাঁকে আরও বেশি জনপ্রিয় করে তুলবে।