
সকল সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে হবে—বাপ্পি
খুলনা-৬ (পাইকগাছা–কয়রা) আসনে ধানের শীষের প্রার্থী মনিরুল হাসান বাপ্পি বলেছেন,
“আমরা হিন্দু–মুসলিম–বৌদ্ধ–খ্রিষ্টান সবাই মিলে স্বাধীনতার মূল্যবোধ প্রতিষ্ঠা করতে চাই। সকলকে ঐক্যবদ্ধ হয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে হবে।”
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে পাইকগাছা কেন্দ্রীয় পূজা মন্দির সরল কালীবাড়িতে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন,“স্বাধীন দেশে সকলেই সমান অধিকার ভোগ করবে। বিএনপি বৃহত্তম গণতান্ত্রিক দল হিসেবে সংখ্যাগুরু–সংখ্যালঘু নীতিতে বিশ্বাস করে না। স্বাধীনতা যুদ্ধে পরাজিত শক্তিরা ধর্মকে ব্যবহার করে জাতিকে বিভক্ত করার স্বপ্ন দেখছে। ভোটের মাধ্যমেই তাদের উচিত শিক্ষা দিতে হবে।”
বাপ্পি আরও জানান,“বিএনপি ক্ষমতায় এলে পাইকগাছা–কয়রায় অসমাপ্ত উন্নয়ন কর্মকাণ্ড—বিশেষ করে টেকসই ভেড়িবাঁধ নির্মাণ, যোগাযোগব্যবস্থা উন্নয়ন, স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং ধর্মীয় প্রতিষ্ঠানের আধুনিকায়নে বিশেষ ভূমিকা রাখা হবে।”
সভায় উপস্থিত অতিথিবৃন্দ
সভায় সভাপতিত্ব করেন মন্দির কমিটির সভাপতি সুরঞ্জন চক্রবর্তী।
বিশেষ অতিথি ছিলেন—জেলা বিএনপি নেতা আশরাফুল আলম নান্নু
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীরন সাধু
অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হরেকৃষ্ণ দাশ
পৌর বিএনপি সভাপতি আসলাম পারভেজ
উপজেলা কমিটির সদস্য সচিব এসএম ইমদাদুল হক
পৌর বিএনপি সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ
পৌরসভা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবুরাম মণ্ডল
হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি সন্তোষ কুমার সরকার ,সভা পরিচালনা করেন উপজেলা বিএনপি নেতা তুষার কান্তি মণ্ডল।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল মান্নান মিস্ত্রি,
ব্যবসায়ী উত্তম কুমার সাধু,উপজেলা পূজা উদযাপন পরিষদ নেতা মনোহর চন্দ্র সানা, সুনিল মণ্ডল,
জেলা পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক দেবেন ঘোষ,এছাড়া মন্দির কমিটির সভাপতি–সম্পাদকবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিরা—গৌতম কুমার মণ্ডল, শিক্ষক কনক চন্দ্র সরকার, বিভাষ বাছাড়, শংকর দেবনাথ, স্বাধীন সরকার, সুশান্ত সরকার, কৃষ্ণপদ মণ্ডল, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আশুতোষ মণ্ডল, দেবব্রত ঢালী, জগন্নাথ দেবনাথ, প্রশান্ত সরকার, শিবপদ সানা, প্রদীপ মণ্ডলসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।