শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
পাইকগাছায় জগন্নাথ ধাম মন্দিরে পুরোহিত পরিবারের বসবাস নিয়ে বিতর্ক, সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উদ্বেগ পাইকগাছায় মাদকের বিরুদ্ধে যৌথ অভিযান: গাঁজাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড,আরও অভিযানের দাবি এলাকাবাসীর পাইকগাছায় স্থানীয় সরকার নির্বাচন ঘিরে জামায়াতের আগাম প্রস্তুতি: মেয়র, উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা পাইকগাছায় ডা. আব্দুল মজিদের জন্মদিনে শুভেচ্ছার জোয়ার, সম্প্রীতি ও জনকল্যাণের বার্তা পাইকগাছায় জমি বিরোধের জেরে ভাইয়ের ধাক্কায় প্রাণহানি, নাবা গ্রামে শোকের ছায়া 🌸 শুভ বাংলা নববর্ষ ১৪৩৩: বৈশাখী শোভাযাত্রায় মুখর পাইকগাছা, প্রেসক্লাব নেতৃবৃন্দের গঠনমূলক বার্তা পাইকগাছায় প্রাথমিক শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতে ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে মনিরুল হাসান বাপ্পী: রোগীদের খোঁজখবর ও সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ 📰 পাইকগাছা প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল: সম্প্রীতির মিলনমেলায় রূপ নিল আয়োজন বিয়ের সাজেই শেষ যাত্রা: নববধূ মিতুসহ সড়ক দুর্ঘটনায় ঝরে গেল ১৩ প্রাণ

পাইকগাছা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে ওসি রিয়াদ মাহমুদের মতবিনিময়

মোঃ খোরশেদ আলম, সম্পাদক ও প্রকাশক
  • আপডেট সময় : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ৩৫ বার পঠিত

পাইকগাছা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট এফ. এম. এ রাজ্জাকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম. মোসলেম উদ্দিন আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) রিয়াদ মাহমুদ।

মতবিনিময় সভায় মাদক ও অন্যান্য অপরাধ দমন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন এবং নিরাপদ সমাজ গঠনে সাংবাদিকদের সহযোগিতা চান ওসি রিয়াদ মাহমুদ। তিনি বলেন, “মাদক নির্মূল, অপরাধ দমন এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে পুলিশ-সাংবাদিক সমন্বয় সবচেয়ে জরুরি। সত্য সংবাদ সমাজকে সঠিক পথে এগিয়ে নিতে বড় ভূমিকা রাখে।”

সভায় উপস্থিত সাংবাদিকরা ওসির উদ্যোগকে স্বাগত জানিয়ে বিভিন্ন পরামর্শ প্রদান করেন এবং আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের সাথে সবসময় সহযোগিতার আশ্বাস দেন।

সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল আজিজ, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম সাগর, কোষাধ্যক্ষ বাবুল আক্তার, সাবেক সভাপতি জি এ গফুর, সাবেক সাধারণ সম্পাদক এস এম আলাউদ্দিন সোহাগ,  এম আর মন্টু , আলাউদ্দীন রাজা , স্নেহেন্দু বিকাশ  বদিউজ্জামান ,আবুল হাসেম , পূর্ণ চন্দ্র মন্ডল ,শাহারিয়ার কবীর , খোরশেদ আলম, শাহাজামান বাদশা, দিনেষ রায় সহ প্রেসক্লাবের সদস্যবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2025 sundarbanpresstv.com
Design & Development BY Hostitbd.Com