
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সকল ধর্মের মানুষ হাসিখুশি, শান্তিপূর্ণ ও সুন্দর পরিবেশে নিজেদের ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করে থাকে। ধর্ম নিয়ে কোনো রাজনীতি নয়, বরং সম্প্রীতি ও ভ্রাতৃত্বের ভিত্তিতে এগিয়ে যাওয়াই আমাদের মূল লক্ষ্য।
এ ধারাবাহিকতায় বিএনপির আপোষহীন নেতৃত্ব বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশে সবাইকে সমান মর্যাদা ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার আহ্বান জানানো হয়েছে। এই আদর্শকে বুকে ধারণ করে পাইকগাছা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক, সাদা মনের মানুষ , আবুল হোসেন সবসময় সম্প্রীতি, মানবিকতা ও মিলনমেলার রাজনীতিতে বিশ্বাসী।
৩০ অক্টোবর ২০২৫ বৃহস্পতিবার তিনি পাইকগাছা উপজেলার ৭ নং গদাইপুর ইউনিয়নের বোয়ালিয়া সাধুপাড়া এলাকার শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা মন্দির পরিদর্শন করেন। এ সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মী তাঁর সাথে উপস্থিত ছিলেন।
মন্দির কমিটি ও ভক্তবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে আবুল হোসেন বলেন,
“বাংলাদেশ ঐতিহ্যগতভাবে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানসহ সবাই মিলেই আমরা সুন্দর বাংলাদেশ গড়ে তুলবো। শান্তিপূর্ণ ও মনোরম পরিবেশে পূজা উদযাপনে আমি সবার জন্য শুভেচ্ছা জানাই।”
স্থানীয় পূজা উদযাপন কমিটি ও ভক্তরা তাকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানান।