শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
পাইকগাছায় জগন্নাথ ধাম মন্দিরে পুরোহিত পরিবারের বসবাস নিয়ে বিতর্ক, সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উদ্বেগ পাইকগাছায় মাদকের বিরুদ্ধে যৌথ অভিযান: গাঁজাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড,আরও অভিযানের দাবি এলাকাবাসীর পাইকগাছায় স্থানীয় সরকার নির্বাচন ঘিরে জামায়াতের আগাম প্রস্তুতি: মেয়র, উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা পাইকগাছায় ডা. আব্দুল মজিদের জন্মদিনে শুভেচ্ছার জোয়ার, সম্প্রীতি ও জনকল্যাণের বার্তা পাইকগাছায় জমি বিরোধের জেরে ভাইয়ের ধাক্কায় প্রাণহানি, নাবা গ্রামে শোকের ছায়া 🌸 শুভ বাংলা নববর্ষ ১৪৩৩: বৈশাখী শোভাযাত্রায় মুখর পাইকগাছা, প্রেসক্লাব নেতৃবৃন্দের গঠনমূলক বার্তা পাইকগাছায় প্রাথমিক শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতে ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে মনিরুল হাসান বাপ্পী: রোগীদের খোঁজখবর ও সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ 📰 পাইকগাছা প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল: সম্প্রীতির মিলনমেলায় রূপ নিল আয়োজন বিয়ের সাজেই শেষ যাত্রা: নববধূ মিতুসহ সড়ক দুর্ঘটনায় ঝরে গেল ১৩ প্রাণ

পাইকগাছায় দুই প্রতিবন্ধীকে হুইলচেয়ার দিলেন মানবিক ইউএনও মাহেরা নাজনীন

মোঃ খোরশেদ আলম, সম্পাদক ও প্রকাশক
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ৩৮ বার পঠিত

খুলনার পাইকগাছায় মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহেরা নাজনীন।

বুধবার সকালে দুইজন শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি চলাচলের সুবিধার্থে সহায়তা চেয়ে ইউএনও’র কার্যালয়ে আসেন। বিষয়টি জানার সঙ্গে সঙ্গে মানবিক এই প্রশাসনিক কর্মকর্তা ব্যক্তিগত তত্ত্বাবধানে দ্রুত ব্যবস্থা নেন। উপজেলা পরিষদে কোনো হুইলচেয়ার না থাকা সত্ত্বেও তিনি নিজ উদ্যোগে দুই প্রতিবন্ধী ব্যক্তির হাতে হুইলচেয়ার তুলে দেন।

হুইলচেয়ার পেয়ে দুইজনই আবেগাপ্লুত হয়ে বলেন,

> “ইউএনও ম্যাডামের কারণে এখন আমরা নিজের কাজে সহজে চলাফেরা করতে পারবো।”

এ সময় উপস্থিত স্থানীয়রা ইউএনও মাহেরা নাজনীন এর এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন,

> “তিনি শুধু প্রশাসনিক দায়িত্বই পালন করছেন না, সাধারণ মানুষের দুঃখ-কষ্টে পাশে থেকে প্রকৃত অর্থেই জনসেবার দৃষ্টান্ত স্থাপন করছেন।”মানবিক এই কার্যক্রমে পাইকগাছা উপজেলা প্রশাসনের কর্মকর্তারাও ইউএনও’র এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

পাইকগাছায় দুইজন শারীরিক প্রতিবন্ধীকে হুইলচেয়ার প্রদান করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহেরা নাজনীন। স্থানীয়দের প্রশংসায় ভাসছেন এই প্রশাসনিক কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2025 sundarbanpresstv.com
Design & Development BY Hostitbd.Com