
খুলনার পাইকগাছায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বী’র সাথে সরকারি কৌশুলিদের মতবিনিময় সভা ও ফুলেল শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে সহকারী কমিশনার (ভূমি)’র কার্যালয়ে এই সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন—পাইকগাছা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জিএম আব্দুস সাত্তার, সহ-সভাপতি অ্যাডভোকেট প্রশান্ত কুমার ঘোষ, সাবেক সাধারণ সম্পাদক ও এপিপি অ্যাডভোকেট অনাদি কৃষ্ণ মন্ডল, অ্যাডভোকেট কালীপদ মন্ডল, অ্যাডভোকেট সুকল্যাণ সানা, অ্যাডভোকেট অজিৎ কুমার সরকার, এপিপি মোঃ বেলাল উদ্দীন, মোঃ সফিকুল ইসলাম, ও শরিফা খাতুন প্রমুখ।
মতবিনিময় সভায় সরকারি মামলা পরিচালনার কার্যক্রম আরও গতিশীল ও সেবামুখী করতে নানা দিক নিয়ে আলোচনা করা হয়।
সভা শেষে উপস্থিত আইনজীবীরা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বীকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে তার প্রতি শুভকামনা জানান।