শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
পাইকগাছায় জগন্নাথ ধাম মন্দিরে পুরোহিত পরিবারের বসবাস নিয়ে বিতর্ক, সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উদ্বেগ পাইকগাছায় মাদকের বিরুদ্ধে যৌথ অভিযান: গাঁজাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড,আরও অভিযানের দাবি এলাকাবাসীর পাইকগাছায় স্থানীয় সরকার নির্বাচন ঘিরে জামায়াতের আগাম প্রস্তুতি: মেয়র, উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা পাইকগাছায় ডা. আব্দুল মজিদের জন্মদিনে শুভেচ্ছার জোয়ার, সম্প্রীতি ও জনকল্যাণের বার্তা পাইকগাছায় জমি বিরোধের জেরে ভাইয়ের ধাক্কায় প্রাণহানি, নাবা গ্রামে শোকের ছায়া 🌸 শুভ বাংলা নববর্ষ ১৪৩৩: বৈশাখী শোভাযাত্রায় মুখর পাইকগাছা, প্রেসক্লাব নেতৃবৃন্দের গঠনমূলক বার্তা পাইকগাছায় প্রাথমিক শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতে ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে মনিরুল হাসান বাপ্পী: রোগীদের খোঁজখবর ও সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ 📰 পাইকগাছা প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল: সম্প্রীতির মিলনমেলায় রূপ নিল আয়োজন বিয়ের সাজেই শেষ যাত্রা: নববধূ মিতুসহ সড়ক দুর্ঘটনায় ঝরে গেল ১৩ প্রাণ

নতুন বাংলাদেশ বিনির্মাণে বাউবি শিক্ষা জনগণের দৌড়গোড়ায় পৌঁছে দিতে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত — উপাচার্য ড. ওবায়দুল ইসলাম

মোঃ খোরশেদ আলম , সম্পাদক ও প্রকাশক
  • আপডেট সময় : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ৪২ বার পঠিত

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম বলেছেন,

“গত ১৫ বছর পিছিয়ে থাকা ভঙ্গুর শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে উন্মুক্ত শিক্ষার সুযোগ জনগণের দৌড়গোড়ায় পৌঁছে দিতে আমরা সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রেখেছি।”

তিনি আরও বলেন,

> “শিক্ষা এখন আর শহরে সীমাবদ্ধ নয়। দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ যাতে উচ্চশিক্ষায় যুক্ত হতে পারেন, সে লক্ষ্যে পাইকগাছায় উপ-আঞ্চলিক কেন্দ্র স্থাপন করা হয়েছে।”

শনিবার (১৮ অক্টোবর) সকাল ১০টায় পাইকগাছা মৎস্য গবেষণা ইনস্টিটিউটের লোনা পানি কেন্দ্রে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য অধ্যাপক সাঈদ ফেরদৌস এবং সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত পরিচালক মোঃ মাহফুজ উল আলম।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থা (বিএসএস)-এর চেয়ারম্যান ও দৈনিক ইত্তেফাকের যুগ্ম সম্পাদক আনোয়ার আলদীন।

তিনি বলেন,

> “শিক্ষাকে আধুনিকায়ন ও সকল বয়সের মানুষের উচ্চশিক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ১৯৯২ সালে সংসদে আইন পাশ করে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন—

পাইকগাছা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বী,পাইকগাছা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সমরেশ রায়,

ফসিয়ার রহমান ডিগ্রি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ উৎপল বাইন,একই কলেজের সাবেক অধ্যক্ষ শেখ রুহুল কুদ্দুস,

খানসাহেব কোমর উদ্দীন কলেজের অধ্যাপক মোঃ হাফিজুর রহমান,

পাইকগাছা সরকারি বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল ওহাব,

প্রধান শিক্ষক ও সমন্বয়কারী আনিছুর রহমান,

পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি এফ. এম. এ. আব্দুর রাজ্জাক,

পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সভাপতি জি. এম. মিজানুর রহমান,প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ,

কলেজ শিক্ষক সরকার আব্দুর রাজ্জাক প্রমুখ।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত বক্তারা শিক্ষা বিস্তারে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অগ্রণী ভূমিকার প্রশংসা করেন এবং পাইকগাছা-কয়রার মানুষকে আধুনিক শিক্ষার সুযোগ গ্রহণে উদ্বুদ্ধ করার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2025 sundarbanpresstv.com
Design & Development BY Hostitbd.Com