শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
পাইকগাছায় জগন্নাথ ধাম মন্দিরে পুরোহিত পরিবারের বসবাস নিয়ে বিতর্ক, সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উদ্বেগ পাইকগাছায় মাদকের বিরুদ্ধে যৌথ অভিযান: গাঁজাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড,আরও অভিযানের দাবি এলাকাবাসীর পাইকগাছায় স্থানীয় সরকার নির্বাচন ঘিরে জামায়াতের আগাম প্রস্তুতি: মেয়র, উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা পাইকগাছায় ডা. আব্দুল মজিদের জন্মদিনে শুভেচ্ছার জোয়ার, সম্প্রীতি ও জনকল্যাণের বার্তা পাইকগাছায় জমি বিরোধের জেরে ভাইয়ের ধাক্কায় প্রাণহানি, নাবা গ্রামে শোকের ছায়া 🌸 শুভ বাংলা নববর্ষ ১৪৩৩: বৈশাখী শোভাযাত্রায় মুখর পাইকগাছা, প্রেসক্লাব নেতৃবৃন্দের গঠনমূলক বার্তা পাইকগাছায় প্রাথমিক শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতে ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে মনিরুল হাসান বাপ্পী: রোগীদের খোঁজখবর ও সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ 📰 পাইকগাছা প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল: সম্প্রীতির মিলনমেলায় রূপ নিল আয়োজন বিয়ের সাজেই শেষ যাত্রা: নববধূ মিতুসহ সড়ক দুর্ঘটনায় ঝরে গেল ১৩ প্রাণ

বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি বা দখলদারী বরদাস্ত করা হবে না: জেলা আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু

মোঃ খোরশেদ আলম, সম্পাদক ও প্রকাশক
  • আপডেট সময় : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ৭৮ বার পঠিত

 

খুলনা জেলা বিএনপির আহ্বায়ক ও খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের মনোনয়ন প্রত্যাশী মনিরুজ্জামান মন্টু বলেছেন, “বিএনপির নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি, হুকুমদারী বা দখলবাজি করলে তাকে ছাড় দেওয়া হবে না।”

খুলনা জেলা বিএনপির আহ্বায়ক ও খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী মোঃ মনিরুজ্জামান মন্টু বলেছেন,

> “কোথাও কোনো প্রকার বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি, দখলদারী কিংবা হুকুমদারী বরদাস্ত করা হবে না। যদি দলের ভেতরেও কেউ এমন ঘটনার সঙ্গে জড়িত থাকে এবং তার প্রমাণ পাওয়া যায়, তাহলে তার বিরুদ্ধেও সাংগঠনিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও বলেন,> “বিএনপি জনগণের দল—এ দলকে ব্যবহার করে কেউ ব্যক্তিস্বার্থ হাসিল করতে পারবে না। তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও জনসম্পৃক্ততার মাধ্যমে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।”

বৃহস্পতিবার সকাল ১১টায় পাইকগাছা মৎস্য আড়ৎদারী সমবায় সমিতির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সভায় তিনি মৎস্য আড়ৎদারী সমিতিকে আধুনিকায়নের জন্য সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

পরবর্তীতে তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে ও তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি প্রচারে দিনব্যাপী গণসংযোগ করেন।

সভায় সভাপতিত্ব করেন মৎস্য আড়ৎদারী সমিতির সভাপতি আব্দুল জব্বার,এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন।

বক্তব্য রাখেন—পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক প্যানেল মেয়র এস. এম. ইমদাদুল হক,

পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ, উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন,

সদস্য তুষার কান্তি মন্ডল, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক সেলিম রেজা লাকি, সাবেক যুগ্ম আহ্বায়ক জিয়াউদ্দীন নায়েব,

সিনিয়র সাংবাদিক ও সাবেক ছাত্রনেতা জি. এম. মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক শেখ রুহুল কুদ্দুস ও মনিরুল ইসলাম মন্টু।

এছাড়া উপস্থিত ছিলেন কৃষক দলের সভাপতি মেছের আলী, পৌর যুবদলের আহ্বায়ক জি. এম. রুস্তম, উপজেলা যুবদলের সদস্য সচিব ইমরান সরদার,

যুগ্ম আহ্বায়ক আজাহারুল সানা, মাসুদ পারভেজ, ওয়ায়দুল্লাহ সরদার,

মৎস্য আড়ৎদারী সমিতির সহ-সভাপতি রেজাউল ইসলাম, কোষাধ্যক্ষ হারুন অর রশিদ,

সদস্য আব্দুল মালেক, ফুল মিয়া, সালাউদ্দিন গাজী সহ সমিতির অন্যান্য সদস্যবৃন্দ।

বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি বরদাস্ত নয়: খুলনা জেলা আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু

খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু বলেছেন, বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি, দখলদারী বা হুকুমদারী করা হলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। পাইকগাছায় মৎস্য আড়ৎদারী সমবায় সমিতির সভায় তিনি এ কথা বলেন ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2025 sundarbanpresstv.com
Design & Development BY Hostitbd.Com