শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
পাইকগাছায় জগন্নাথ ধাম মন্দিরে পুরোহিত পরিবারের বসবাস নিয়ে বিতর্ক, সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উদ্বেগ পাইকগাছায় মাদকের বিরুদ্ধে যৌথ অভিযান: গাঁজাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড,আরও অভিযানের দাবি এলাকাবাসীর পাইকগাছায় স্থানীয় সরকার নির্বাচন ঘিরে জামায়াতের আগাম প্রস্তুতি: মেয়র, উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা পাইকগাছায় ডা. আব্দুল মজিদের জন্মদিনে শুভেচ্ছার জোয়ার, সম্প্রীতি ও জনকল্যাণের বার্তা পাইকগাছায় জমি বিরোধের জেরে ভাইয়ের ধাক্কায় প্রাণহানি, নাবা গ্রামে শোকের ছায়া 🌸 শুভ বাংলা নববর্ষ ১৪৩৩: বৈশাখী শোভাযাত্রায় মুখর পাইকগাছা, প্রেসক্লাব নেতৃবৃন্দের গঠনমূলক বার্তা পাইকগাছায় প্রাথমিক শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতে ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে মনিরুল হাসান বাপ্পী: রোগীদের খোঁজখবর ও সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ 📰 পাইকগাছা প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল: সম্প্রীতির মিলনমেলায় রূপ নিল আয়োজন বিয়ের সাজেই শেষ যাত্রা: নববধূ মিতুসহ সড়ক দুর্ঘটনায় ঝরে গেল ১৩ প্রাণ

উন্নয়নের প্রতীক উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন

মোঃ খোরশেদ আলম, সম্পাদক ও প্রকাশক
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ৪১ বার পঠিত

 

খুলনার পাইকগাছা উপজেলার নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন শুধুমাত্র উপজেলা প্রশাসন নয়, পৌরসভার নয়টি ওয়ার্ডসহ বিভিন্ন এলাকায় নিরলসভাবে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করে যাচ্ছেন।

প্রতিদিন সকালে নিজ কার্যালয়ে সাধারণ মানুষের নানাবিধ সমস্যা ও অভিযোগ নিয়ে ব্যস্ত সময় পার করার পাশাপাশি তিনি পৌরসভার প্রশাসক হিসেবেও দায়িত্ব পালন করছেন। ৫ আগস্ট থেকে তিনি উপজেলা ও পৌর এলাকার বিভিন্ন স্থানে উন্নয়নমূলক কার্যক্রম সরেজমিনে পরিদর্শন ও তদারকি করছেন।

সম্প্রতি পাইকগাছা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প এবং লোকাল গভার্নমেন্ট কোভিড–১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি প্রকল্পের আওতায় চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করেন প্রশাসক মাহেরা নাজনীন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর, উপজেলা প্রকৌশলী, ৭নং ওয়ার্ড কাউন্সিলর, অফিসার ইনচার্জ (ওসি), পৌর নির্বাহী কর্মকর্তা, উপসহকারী প্রকৌশলী, প্রধান সহকারী, কার্য সহকারীসহ ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ।

মাহেরা নাজনীন দায়িত্ব গ্রহণের পর থেকে উন্নয়ন, স্বচ্ছতা ও সেবার মানোন্নয়নে বিশেষ ভূমিকা রাখছেন বলে এলাকাবাসীর মধ্যে সন্তোষের সুর ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা তাকে একজন নিষ্ঠাবান, মানবিক ও উন্নয়নমনস্ক কর্মকর্তা হিসেবে দেখছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2025 sundarbanpresstv.com
Design & Development BY Hostitbd.Com