শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
পাইকগাছায় জগন্নাথ ধাম মন্দিরে পুরোহিত পরিবারের বসবাস নিয়ে বিতর্ক, সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উদ্বেগ পাইকগাছায় মাদকের বিরুদ্ধে যৌথ অভিযান: গাঁজাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড,আরও অভিযানের দাবি এলাকাবাসীর পাইকগাছায় স্থানীয় সরকার নির্বাচন ঘিরে জামায়াতের আগাম প্রস্তুতি: মেয়র, উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা পাইকগাছায় ডা. আব্দুল মজিদের জন্মদিনে শুভেচ্ছার জোয়ার, সম্প্রীতি ও জনকল্যাণের বার্তা পাইকগাছায় জমি বিরোধের জেরে ভাইয়ের ধাক্কায় প্রাণহানি, নাবা গ্রামে শোকের ছায়া 🌸 শুভ বাংলা নববর্ষ ১৪৩৩: বৈশাখী শোভাযাত্রায় মুখর পাইকগাছা, প্রেসক্লাব নেতৃবৃন্দের গঠনমূলক বার্তা পাইকগাছায় প্রাথমিক শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতে ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে মনিরুল হাসান বাপ্পী: রোগীদের খোঁজখবর ও সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ 📰 পাইকগাছা প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল: সম্প্রীতির মিলনমেলায় রূপ নিল আয়োজন বিয়ের সাজেই শেষ যাত্রা: নববধূ মিতুসহ সড়ক দুর্ঘটনায় ঝরে গেল ১৩ প্রাণ

সোলাদানায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করলেন সাবেক উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এস. এম. এনামুল হক

মোঃ খোরশেদ আলম, সম্পাদক ও প্রকাশক
  • আপডেট সময় : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ৪৭ বার পঠিত

 

খুলনার পাইকগাছা উপজেলার সোলাদানা ইউনিয়নে আনুষ্ঠানিকভাবে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (TCV) ক্যাম্পেইন-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে।

  • রবিবার বার সকালে সোলাদানা ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে মাসব্যাপী এই টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সোলাদানা ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত সাবেক সফল চেয়ারম্যান এস. এম. এনামুল হক।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এএইচটি ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম।

অনুষ্ঠানে বিস্তারিত বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ মাহবুবর রহমান, যিনি বলেন,

“৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সব শিশুর জন্য টাইফয়েড টিকাদান কর্মসূচি সরকারের একটি যুগান্তকারী উদ্যোগ। এই টিকা শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে ও টাইফয়েডের ঝুঁকি কমাবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—ডা. শাকিলা আফরোজ (মেডিকেল অফিসার, রোগ নিয়ন্ত্রণ), আমিনুর রহমান (প্রধান শিক্ষক, সোলাদানা মাধ্যমিক বিদ্যালয়), এবং স্থানীয় স্বাস্থ্যকর্মী, জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. শাকিলা আফরোজ।

উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, এক মাসব্যাপী এই ক্যাম্পেইনে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশুদের বিনামূল্যে ইনজেকটেবল টাইফয়েড টিকা প্রদান করা হবে।

ক্যাম্পেইনটি সফলভাবে বাস্তবায়নে স্বাস্থ্য বিভাগ, শিক্ষা প্রতিষ্ঠান এবং স্থানীয় প্রশাসন একযোগে কাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2025 sundarbanpresstv.com
Design & Development BY Hostitbd.Com