শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
পাইকগাছায় জগন্নাথ ধাম মন্দিরে পুরোহিত পরিবারের বসবাস নিয়ে বিতর্ক, সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উদ্বেগ পাইকগাছায় মাদকের বিরুদ্ধে যৌথ অভিযান: গাঁজাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড,আরও অভিযানের দাবি এলাকাবাসীর পাইকগাছায় স্থানীয় সরকার নির্বাচন ঘিরে জামায়াতের আগাম প্রস্তুতি: মেয়র, উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা পাইকগাছায় ডা. আব্দুল মজিদের জন্মদিনে শুভেচ্ছার জোয়ার, সম্প্রীতি ও জনকল্যাণের বার্তা পাইকগাছায় জমি বিরোধের জেরে ভাইয়ের ধাক্কায় প্রাণহানি, নাবা গ্রামে শোকের ছায়া 🌸 শুভ বাংলা নববর্ষ ১৪৩৩: বৈশাখী শোভাযাত্রায় মুখর পাইকগাছা, প্রেসক্লাব নেতৃবৃন্দের গঠনমূলক বার্তা পাইকগাছায় প্রাথমিক শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতে ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে মনিরুল হাসান বাপ্পী: রোগীদের খোঁজখবর ও সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ 📰 পাইকগাছা প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল: সম্প্রীতির মিলনমেলায় রূপ নিল আয়োজন বিয়ের সাজেই শেষ যাত্রা: নববধূ মিতুসহ সড়ক দুর্ঘটনায় ঝরে গেল ১৩ প্রাণ

যুবদলের সমাবেশ সফল করতে গদাইপুর ইউনিয়ন যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মোঃ খোরশেদ আলম, সম্পাদক ও প্রকাশক
  • আপডেট সময় : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ৪১ বার পঠিত

 

খুলনার পাইকগাছায় আগামী মঙ্গলবার জাতীয়তাবাদী যুবদলের সমাবেশ সফল করার লক্ষ্যে গদাইপুর ইউনিয়ন যুবদলের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে নতুন বাজার চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন গদাইপুর ইউনিয়ন যুবদলের সভাপতি এসএম শামসুজ্জামান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন।

সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সদস্য সাংবাদিক আলাউদ্দীন রাজা, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি প্রভাষক আবু সালেহ মোহাম্মদ ইকবাল, সাবেক সাধারণ সম্পাদক মাস্টার বাবর আলী গোলদার, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সায়েদ আলী বাবলা, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোহর আলী সরদার, কৃষক দলের সভাপতি আজিজুর রহমান, যুব নেতা আজহারুল ইসলাম, গোলাম মোস্তফা, শেখ সাইফুল ইসলাম, জাহাঙ্গীর ও ছাত্রনেতা মামুন প্রমুখ।

বক্তারা আসন্ন উপজেলা যুবদলের সমাবেশকে সফল করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান। তারা বলেন,

> “দলীয় নেতাকর্মীদের উপস্থিতি ও ঐক্যের মাধ্যমে আগামী মঙ্গলবারের সমাবেশ হবে সরকারের অন্যায়-দুর্নীতির বিরুদ্ধে গণজাগরণের মঞ্চ।”

সভা শেষে নেতাকর্মীরা একযোগে সমাবেশে ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করতে প্রচারণা চালানোর অঙ্গীকার করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2025 sundarbanpresstv.com
Design & Development BY Hostitbd.Com