
খুলনার পাইকগাছায় আগামী মঙ্গলবার অনুষ্ঠিতব্য জাতীয়তাবাদী যুবদলের সমাবেশকে সফল করার লক্ষ্যে কপিলমুনি ইউনিয়নের আগড়ঘাটায় স্থানীয় যুবদল নেতা-কর্মীদের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় কপিলমুনি ইউনিয়নের আগড়ঘাটা বিনোদ বিহারী স্পোটিং ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বিএম আকিজ উদ্দিন, এবং সঞ্চালনা করেন ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ ফসিয়ার রহমান।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি এস এম আবু বকর সিদ্দিক,
বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ সুজায়েত গাজী।
সভায় বক্তব্য রাখেন —বিএনপি নেতা বাবুল সরদার,যুবদল নেতা মোঃ সুমন আহমেদ,উপজেলা কৃষক দলের প্রচার সম্পাদক এস এম শাহাবুদ্দিন,ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক জিএম সেকেন্দার আলী,
রেজাউল করিম মিস্ত্রী, সহিদুল ইসলাম, শাহেব আলী গাজী, হুমায়ূন কবির, ছাত্র নেতা ফয়সাল আহমেদ ও ইউনুস গাজী প্রমুখ।
এ সময় আরও উপস্থিত ছিলেন — রুবেল গাজী, মনিরুল গাজী, জনি গাজী, রনি, জাকির, আব্দুর রশিদ, কুদ্দুস, বাবুল, ইউসুফ ও হারুন অর রশিদসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন—> “আগামী মঙ্গলবারের যুবদল সমাবেশকে সফল করতে প্রত্যেক নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সরকারের অন্যায়, দুর্নীতি ও গণতন্ত্রবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে এই সমাবেশ হবে জনগণের প্রতিবাদের মঞ্চ।”
সভা শেষে সমাবেশে ব্যাপক উপস্থিতি নিশ্চিত করতে নেতা-কর্মীরা বিভিন্ন এলাকায় প্রচারণা চালানোর অঙ্গীকার ব্যক্ত করেন।