
শনিবার, (৪ অক্টোবর ২০২৫)খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি বাজারের বিশিষ্ট ব্যবসায়ী এবং কপিলেশ্বরী কালী মন্দির, শিব মন্দির ও মিলন মন্দিরের সাধারণ সম্পাদক পবিত্র কুমার সাধু আজ শনিবার ভোর ৪টা ২০ মিনিটে পরলোকগমন করেছেন।(ওঁ শান্তি)
পারিবারিক সূত্রে জানা যায়, ভোরের দিকে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার আগে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি অসংখ্য গুণগ্রাহী, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
পবিত্র কুমার সাধু ছিলেন কপিলমুনি বাজারের একজন সফল ও সৎ ব্যবসায়ী। ধর্মীয়, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে তাঁর ভূমিকা ছিল অনন্য। দীর্ঘদিন ধরে তিনি কপিলেশ্বরী কালী মন্দির, শিব মন্দির ও মিলন মন্দিরের সাধারণ সম্পাদক হিসেবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছিলেন।
তাঁর মৃত্যুতে কপিলমুনি ব্যবসায়ী মহল, ধর্মীয় সংগঠনসহ স্থানীয় সর্বস্তরের মানুষ গভীর শোক প্রকাশ করেছেন।
আমি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
প্রয়াতের আত্মার শান্তি ও চিরনিদ্রার পরম সুকোমল ঠিকানার প্রার্থনা করছি।
ওঁ শান্তি—শান্তি—শান্তি।