শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
পাইকগাছায় জগন্নাথ ধাম মন্দিরে পুরোহিত পরিবারের বসবাস নিয়ে বিতর্ক, সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উদ্বেগ পাইকগাছায় মাদকের বিরুদ্ধে যৌথ অভিযান: গাঁজাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড,আরও অভিযানের দাবি এলাকাবাসীর পাইকগাছায় স্থানীয় সরকার নির্বাচন ঘিরে জামায়াতের আগাম প্রস্তুতি: মেয়র, উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা পাইকগাছায় ডা. আব্দুল মজিদের জন্মদিনে শুভেচ্ছার জোয়ার, সম্প্রীতি ও জনকল্যাণের বার্তা পাইকগাছায় জমি বিরোধের জেরে ভাইয়ের ধাক্কায় প্রাণহানি, নাবা গ্রামে শোকের ছায়া 🌸 শুভ বাংলা নববর্ষ ১৪৩৩: বৈশাখী শোভাযাত্রায় মুখর পাইকগাছা, প্রেসক্লাব নেতৃবৃন্দের গঠনমূলক বার্তা পাইকগাছায় প্রাথমিক শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতে ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে মনিরুল হাসান বাপ্পী: রোগীদের খোঁজখবর ও সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ 📰 পাইকগাছা প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল: সম্প্রীতির মিলনমেলায় রূপ নিল আয়োজন বিয়ের সাজেই শেষ যাত্রা: নববধূ মিতুসহ সড়ক দুর্ঘটনায় ঝরে গেল ১৩ প্রাণ

অবশেষে সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম কৃষকলীগ থেকে পদত্যাগ 

মোঃ খোরশেদ আলম, সম্পাদক ও প্রকাশক
  • আপডেট সময় : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ১৪১ বার পঠিত

 

খুলনার পাইকগাছার ফসিয়ার রহমান মহিলা কলেজের সহকারী অধ্যাপক মোঃ ময়নুল ইসলাম বাংলাদেশ কৃষক লীগ থেকে পদত্যাগ করেছেন। তিনি দীর্ঘদিন ধরে কৃষক লীগের খুলনা জেলা কার্যনির্বাহী কমিটির সদস্য এবং পাইকগাছা উপজেলা শাখার সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আবেগঘন বার্তায় বলেন—”আমি একজন শিক্ষক। শিক্ষকতা একটি মহান পেশা। অনেক ভেবে-চিন্তে উপলব্ধি করেছি, রাজনীতির সঙ্গে যুক্ত থাকলে শিক্ষক হিসেবে নিরপেক্ষতা বজায় রাখা অনেক সময় সম্ভব হয় না। তাছাড়া আমি শারীরিকভাবে অসুস্থ। আমার দুই পা ও বুকের পাঁজরের সমস্যা নিয়ে চিকিৎসাধীন আছি। চেষ্টা করে কোরআন পড়া শিখেছি। এখন নিজের পেশায় থেকে নামাজ, কোরআন তিলাওয়াত এবং পরিবারের সঙ্গে সময় কাটাতে চাই। তাই পাঠদানে আরও মনোযোগী হওয়ার জন্য কৃষক লীগের সকল পদ-পদবি থেকে পদত্যাগ/অব্যাহতি নিয়েছি।”

তিনি আরও যোগ করেন—”যদি কারো মনে কষ্ট দিয়ে থাকি তবে তার জন্য দুঃখিত। সবাই আমাকে ক্ষমা করবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই সিদ্ধান্তকে নেতিবাচকভাবে না দেখে ইতিবাচকভাবে গ্রহণ করবেন—এমন প্রত্যাশা করছি।”

অধ্যাপক ময়নুল ইসলামের এ পদত্যাগের সিদ্ধান্তকে স্থানীয় শিক্ষকমহল ও সাধারণ মানুষ সম্মানের সঙ্গে গ্রহণ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2025 sundarbanpresstv.com
Design & Development BY Hostitbd.Com