
চিংড়ি উৎপাদনে বিশেষ অবদান রাখায় জাতীয় স্বর্ণপদকপ্রাপ্ত রয়্যাল ফিস কালচারের স্বত্বাধিকারী গোলাম কিবরিয়া রিপনকে সংবর্ধনা দিয়েছে পাইকগাছা উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহেরা নাজনীন এর কার্যালয়ে এ সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইফতেখারুল ইসলাম শামীম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ একরামুল হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা প্রকৌশলী শাফিন সোহেব, পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) রিয়াদ মাহমুদ ও ইউআরসি ইন্সট্রাক্টর ইমান উদ্দীন।
পরে দুপুর ১টায় রয়্যাল ফিস ট্রেডিং কার্যালয়ে কেক কেটে ও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) মোঃ আরিফুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, থানা অফিসার ইনচার্জ রিয়াদ মাহমুদ, মাওলানা আমিনুল ইসলাম, সাংবাদিক জিএম মিজানুর রহমান, ফসিয়ার রহমান, আব্দুল আজিজ, মানছুর রহমান জাহিদ, জালাল উদ্দীন, খোরশেদ আলম ও জামিনুর রহমান রানা।
জাতীয় পর্যায়ে স্বীকৃতি পাওয়ায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই সংবর্ধনা গোলাম কিবরিয়া রিপনের সাফল্যকে আরও অনুপ্রাণিত করবে বলে উপস্থিতরা মত প্রকাশ করেন।