
জাতীয় মৎস্য পদকপ্রাপ্ত পাইকগাছার গর্ব, উপজেলা চিংড়ি চাষি সমিতির সাধারণ সম্পাদক ও রয়্যাল ফিস কালচার-এর স্বত্বাধিকারী গোলাম কিবরিয়া রিপনকে ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও ভালোবাসায় সিক্ত করলেন উপজেলার ব্যবসায়ী ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
সংবর্ধনা অনুষ্ঠান বুধবার (২৭ আগস্ট) দুপুরে পাইকগাছা পৌরসভা মাঠে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানের আয়োজন করে—পাইকগাছা চিংড়ি চাষি সমিতি,ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড,বিভিন্ন ব্যবসায়ী ও পেশাজীবী সংগঠন
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা চিংড়ি চাষি সমিতির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর এবং সঞ্চালনা করেন সাংবাদিক জিএম মিজানুর রহমান।
শোভাযাত্রায় অভ্যর্থনা,এর আগে সংবর্ধিত অতিথি গোলাম কিবরিয়া রিপনকে সীমান্তবর্তী কাশিমনগর থেকে মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে পৌরসভা মাঠে আনা হয়। পথিমধ্যে স্থানীয়রা তাকে ফুল দিয়ে অভিবাদন জানান।
উপস্থিত অতিথিবৃন্দ,অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—
সোস্যাল ইসলামি ব্যাংকের ব্যবস্থাপক বদরুল হুদা, পূবালী ব্যাংকের ব্যবস্থাপক উজ্জ্বল দাশ, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি জিএম শুকুরুজ্জামান, সাবেক সভাপতি অ্যাডভোকেট মোর্তজা জামান আলমগীর রুলু, সাবেক সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম, ইলিয়াস হোসেন, পোনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি বাবুরাম মণ্ডল, বাজার বস্ত্র ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি অমরেশ কুমার মণ্ডল, দলিল লেখক সমিতির সভাপতি আলহাজ্ব গাজী বজলুর রহমান, ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি আব্দুস সামাদ, বিএনপি নেতা তুষার কান্তি মণ্ডল, শেখ বেনজির আহমেদ লাল, ইসলামি আন্দোলনের উপজেলা সভাপতি মাওলানা আলী আহমদ, হ্যাচারি মালিক সমিতির সভাপতি সুনীল মণ্ডল, মৎস্য আড়ৎদারি সমবায় সমিতির সহ-সভাপতি রেজাউল ইসলাম, আলহাজ্ব আব্দুল মজিদ সানা, রেজাউল ইসলাম, মনোহর চন্দ্র সানা, অ্যাডভোকেট মোজাফফর হাসান, পান ব্যবসায়ী আব্দুল হামিদ, আফরোজা পারভীন শিল্পী, জামিলুর রহমান রানা, দেবাশীষ মণ্ডল, আরিয়ানা তামান্না ও আলভিনা প্রমুখ।
কৃতজ্ঞতা প্রকাশ
সংবর্ধিত অতিথি গোলাম কিবরিয়া রিপন বলেন—> “এই পদক আমার একার নয়। এটি পাইকগাছার সকল চিংড়ি চাষী, ব্যবসায়ী, কর্মচারী এবং সংশ্লিষ্ট সবার সম্মিলিত অবদানের ফসল। সততা, আদর্শ, ন্যায়নিষ্ঠা আর কঠোর পরিশ্রমই আমাকে আজকের এই সাফল্যের জায়গায় পৌঁছে দিয়েছে।”
তিনি জাতীয় মৎস্য পদক প্রদানে সরকারের অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা, মৎস্য অধিদপ্তর, জেলা ও উপজেলা প্রশাসন, ব্যবসায়ী মহল, সাংবাদিক এবং সর্বস্তরের জনগণের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখযোগ্য তথ্য
গত ১৮ আগস্ট জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে চিংড়ি উৎপাদনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস গোলাম কিবরিয়া রিপনের হাতে জাতীয় মৎস্য পদক তুলে দেন।