শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
পাইকগাছায় জগন্নাথ ধাম মন্দিরে পুরোহিত পরিবারের বসবাস নিয়ে বিতর্ক, সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উদ্বেগ পাইকগাছায় মাদকের বিরুদ্ধে যৌথ অভিযান: গাঁজাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড,আরও অভিযানের দাবি এলাকাবাসীর পাইকগাছায় স্থানীয় সরকার নির্বাচন ঘিরে জামায়াতের আগাম প্রস্তুতি: মেয়র, উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা পাইকগাছায় ডা. আব্দুল মজিদের জন্মদিনে শুভেচ্ছার জোয়ার, সম্প্রীতি ও জনকল্যাণের বার্তা পাইকগাছায় জমি বিরোধের জেরে ভাইয়ের ধাক্কায় প্রাণহানি, নাবা গ্রামে শোকের ছায়া 🌸 শুভ বাংলা নববর্ষ ১৪৩৩: বৈশাখী শোভাযাত্রায় মুখর পাইকগাছা, প্রেসক্লাব নেতৃবৃন্দের গঠনমূলক বার্তা পাইকগাছায় প্রাথমিক শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতে ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে মনিরুল হাসান বাপ্পী: রোগীদের খোঁজখবর ও সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ 📰 পাইকগাছা প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল: সম্প্রীতির মিলনমেলায় রূপ নিল আয়োজন বিয়ের সাজেই শেষ যাত্রা: নববধূ মিতুসহ সড়ক দুর্ঘটনায় ঝরে গেল ১৩ প্রাণ

খুলনা জেলা বিএনপির পক্ষ থেকে সদস্য সংগ্রহ ও নবায়ন ফরম গ্রহণ

মোঃ খোরশেদ আলম, সম্পাদক ও প্রকাশক
  • আপডেট সময় : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ৩০ বার পঠিত

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির অংশ হিসেবে খুলনা জেলা বিএনপির পক্ষ থেকে ফরম বিক্রয়ের রশিদ আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়েছে।

মঙ্গলবার ঢাকায় বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে জেলা বিএনপির প্রতিনিধি দলের হাতে ফরম বিক্রয়ের রশিদ তুলে দেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির আহ্বায়ক অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

এসময় উপস্থিত ছিলেন বিএনপির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান শামীম, ছাত্রদলের সাবেক প্রথম সহ-সভাপতি এজমল হোসেন পাইলট, পাইকগাছা পৌরসভা বিএনপির আহ্বায়ক আসলাম পারভেজ, পৌরসভার সাবেক যুগ্ম আহ্বায়ক জিয়াউদ্দিন নায়েব, পৌরসভার ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন, পাইকগাছা উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রমুখ।

খুলনা জেলা বিএনপির পক্ষ থেকে ডুমুরিয়া, ফুলতলা এবং পাইকগাছা পৌরসভা বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের জন্য এ ফরম বিক্রয়ের রশিদ গ্রহণ করা হয়। জেলা টীম প্রধান রফিকুল ইসলাম রফিক এ রশিদ গ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2025 sundarbanpresstv.com
Design & Development BY Hostitbd.Com