শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
পাইকগাছায় জগন্নাথ ধাম মন্দিরে পুরোহিত পরিবারের বসবাস নিয়ে বিতর্ক, সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উদ্বেগ পাইকগাছায় মাদকের বিরুদ্ধে যৌথ অভিযান: গাঁজাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড,আরও অভিযানের দাবি এলাকাবাসীর পাইকগাছায় স্থানীয় সরকার নির্বাচন ঘিরে জামায়াতের আগাম প্রস্তুতি: মেয়র, উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা পাইকগাছায় ডা. আব্দুল মজিদের জন্মদিনে শুভেচ্ছার জোয়ার, সম্প্রীতি ও জনকল্যাণের বার্তা পাইকগাছায় জমি বিরোধের জেরে ভাইয়ের ধাক্কায় প্রাণহানি, নাবা গ্রামে শোকের ছায়া 🌸 শুভ বাংলা নববর্ষ ১৪৩৩: বৈশাখী শোভাযাত্রায় মুখর পাইকগাছা, প্রেসক্লাব নেতৃবৃন্দের গঠনমূলক বার্তা পাইকগাছায় প্রাথমিক শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতে ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে মনিরুল হাসান বাপ্পী: রোগীদের খোঁজখবর ও সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ 📰 পাইকগাছা প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল: সম্প্রীতির মিলনমেলায় রূপ নিল আয়োজন বিয়ের সাজেই শেষ যাত্রা: নববধূ মিতুসহ সড়ক দুর্ঘটনায় ঝরে গেল ১৩ প্রাণ

কপোতাক্ষে ভেসে এলো অজ্ঞাত লাশ, এলাকায় চাঞ্চল্য

মোঃ খোরশেদ আলম, সম্পাদক ও প্রকাশক
  • আপডেট সময় : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ৩৬ বার পঠিত

খুলনার পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নের দেবদুয়ার এলাকায় কপোতাক্ষ নদ থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৩ আগস্ট) সকাল ১০টার দিকে স্থানীয়রা নদীতে ভাসতে থাকা লাশটি দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেন।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, দেবদুয়ার গ্রামের ধর্মপীরের মাজারসংলগ্ন নদীতে লাশটি প্রথমে চোখে পড়ে। লাশের মুখ ও বুক পানির নিচে থাকায় তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

খবর পেয়ে পাইকগাছা থানার ওসি মো. রিয়াদ মাহমুদের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। ওসি জানান, “খবর পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে যাই। নৌ পুলিশকেও বিষয়টি জানানো হয়েছে। তাদের সহায়তায় লাশ উদ্ধারের কাজ চলছে।”

তিনি আরও বলেন, “মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৫৫ থেকে ৬০ বছর হবে বলে ধারণা করা হচ্ছে। নদীর প্রবাহ ও লাশের অবস্থান দেখে মনে হচ্ছে, এটি অন্য কোনো স্থান থেকে ভেসে এসেছে।”

এদিকে, অজ্ঞাত লাশ উদ্ধারের ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। অনেকেই এটিকে নিছক দুর্ঘটনা হিসেবে মানতে নারাজ। কেউ কেউ সন্দেহ করছেন, এটি পরিকল্পিত হত্যাকাণ্ডও হতে পারে। তবে পুলিশ জানিয়েছে, ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করা সম্ভব নয়।

পুলিশ আরও জানিয়েছে, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2025 sundarbanpresstv.com
Design & Development BY Hostitbd.Com