শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
পাইকগাছায় জগন্নাথ ধাম মন্দিরে পুরোহিত পরিবারের বসবাস নিয়ে বিতর্ক, সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উদ্বেগ পাইকগাছায় মাদকের বিরুদ্ধে যৌথ অভিযান: গাঁজাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড,আরও অভিযানের দাবি এলাকাবাসীর পাইকগাছায় স্থানীয় সরকার নির্বাচন ঘিরে জামায়াতের আগাম প্রস্তুতি: মেয়র, উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা পাইকগাছায় ডা. আব্দুল মজিদের জন্মদিনে শুভেচ্ছার জোয়ার, সম্প্রীতি ও জনকল্যাণের বার্তা পাইকগাছায় জমি বিরোধের জেরে ভাইয়ের ধাক্কায় প্রাণহানি, নাবা গ্রামে শোকের ছায়া 🌸 শুভ বাংলা নববর্ষ ১৪৩৩: বৈশাখী শোভাযাত্রায় মুখর পাইকগাছা, প্রেসক্লাব নেতৃবৃন্দের গঠনমূলক বার্তা পাইকগাছায় প্রাথমিক শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতে ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে মনিরুল হাসান বাপ্পী: রোগীদের খোঁজখবর ও সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ 📰 পাইকগাছা প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল: সম্প্রীতির মিলনমেলায় রূপ নিল আয়োজন বিয়ের সাজেই শেষ যাত্রা: নববধূ মিতুসহ সড়ক দুর্ঘটনায় ঝরে গেল ১৩ প্রাণ

পাইকগাছায় পূবালী ব্যাংকের ২৩৯তম উপশাখার উদ্বোধন

মোঃ খোরশেদ আলম, সম্পাদক ও প্রকাশক
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ৪৯ বার পঠিত

 

পাইকগাছায় পূবালী ব্যাংক পিএলসি’র ২৩৯তম উপশাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে পৌর সদরের উর্মিলা কমপ্লেক্সের দ্বিতীয় তলায় এ উপশাখার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডুমুরিয়ার চুকনগর শাখার ব্যবস্থাপক মোঃ আসাদুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপশাখার উদ্বোধন করেন পূবালী ব্যাংকের খুলনা অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান শেখ মোঃ সামছুদ্দোহা।

স্বাগত বক্তব্য দেন পাইকগাছা উপশাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও ব্যবস্থাপক উজ্জ্বল কুমার দাস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোঃ ফরিদ আহম্মেদ, সহকারী মহাব্যবস্থাপক ও শাখা প্রধান মোঃ শফিকুল ইসলাম এবং অধ্যক্ষ সমরেশ রায়।

ডেপুটি জুনিয়র অফিসার আবুল হাসান ফকিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন—অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ মিহির বরণ মন্ডল, এসআই আতিক রহমান, ঠিকাদার শহীদুল ইসলাম খোকন, নাগরিক কমিটির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক আজহারুল ইসলাম, ব্যবসায়ী আজিজুল করিম, সাবেক প্যানেল মেয়র এসএম তৈয়বুর রহমান, অ্যাডভোকেট শফিকুল ইসলাম কচি, মোজাফ্ফার হাসান, পৌর বিএনপির আহ্বায়ক আসলাম পারভেজ, কাঁকড়া সমিতির সাবেক সভাপতি অধিবাস সানা, বস্ত্র ব্যবসায়ী সমিতির সভাপতি অমরেশ মন্ডল, ঠিকাদার সমিতির সভাপতি এম সামাদ আলী, ব্যবসায়ী মিরাজুল ইসলাম, হাফেজ আশরাফুজ্জামান, ষোলআনা সমিতির সভাপতি শুকুরুজ্জামান এবং ঠিকাদার ইস্রাফিল ইসলাম।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাইকগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দিন আহমেদ, সাংবাদিক কৃষ্ণদাস গাইন, ব্যবসায়ী মনোহর সানা, সাজ্জাদ আলী, সুনিল মন্ডল, অ্যাড. মজিবুর রহমান, মিনারুল ইসলাম, অমরেন্দ্র নাথ মন্ডল, দেবব্রত দাশ, প্রভাষক জাহাঙ্গীর আলম, স্বপন ঘোষ, সাফিয়ার রহমান, বাবুরাম মন্ডল, চিকিৎসক ঋষিকেশ সাহা, হুরায়রা বাদশা, ব্যাংকের সিনিয়র অফিসার ইয়াহুর রহমান ও জুনিয়র অফিসার আলামিন গাজী সহ রাজনৈতিক, ব্যবসায়ী, সাংবাদিক ও সুধীজন।

নতুন এই উপশাখার উদ্বোধনের মধ্য দিয়ে স্থানীয়দের ব্যাংকিং সেবা আরও সহজতর ও সুলভ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2025 sundarbanpresstv.com
Design & Development BY Hostitbd.Com