
বিশ্ববরেণ্য বিজ্ঞানী, রসায়নের পথিকৃৎ ও বঙ্গের গর্ব স্যার আচার্য প্রফুল্লচন্দ্র (পি.সি.) রায়ের ১৬৪তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে পাইকগাছায় এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহেরা নাজনীন এর সভাপতিত্বে আয়োজিত সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকসহ সুধীজন উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইফতেখারুল ইসলাম শামীম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. একরামুল হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায়, উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, খুলনা প্রত্নতত্ত্ব বিভাগের উপ-সহকারী পরিচালক মুহিদুল ইসলাম, বন কর্মকর্তা প্রবীর দত্ত, আনসার ও ভিডিপি কর্মকর্তা মৌলুদা খাতুন, পল্লী সঞ্চয় ব্যাংকের সিনিয়র অফিসার জয়ন্ত ঘোষ, খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান, অধ্যক্ষ হাবিবুল্লাহ বাহার, গোপাল চন্দ্র ঘোষ, প্রধান শিক্ষক সঞ্জয় সরকার, জোদ্দার আ. সালাম, প্রভাষক আবু সাইদ, রাড়ুলী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আবুল হাসেম মোড়ল, মো. খোরশেদুজ্জামান, পৌর বিএনপির আহ্বায়ক আসলাম পারভেজ, যুগ্ম আহ্বায়ক সেলিম রেজা লাকি, তুষার কান্তি মন্ডল, আবুল হোসেন, প্রেসক্লাব পাইকগাছার সভাপতি প্রকাশ ঘোষ বিধান, ইউপি সদস্য স.ম. ছহিলউদ্দীন, মো. মফিজুল ইসলাম ও মো. ইলিয়াস মোড়লসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় আগামী ২ আগস্ট বিজ্ঞানী পি.সি. রায়ের জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় ও জাঁকজমকপূর্ণভাবে উদযাপন করতে নানামুখী কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়।
কর্মসূচির মধ্যে রয়েছে:
🔹 খুলনা জেলা প্রশাসকের নেতৃত্বে পাইকগাছায় বিজ্ঞানীর জন্মস্থান পরিদর্শন
🔹 তাঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ
🔹 আলোচনা সভা
🔹 পি.সি. রায়ের জীবন ও কর্মভিত্তিক তথ্যচিত্র প্রদর্শন
🔹 শিক্ষার্থীদের নিয়ে বিজ্ঞান বিষয়ক উপস্থিত বক্তৃতা, রচনা প্রতিযোগিতা
🔹 পুরস্কার বিতরণ অনুষ্ঠান
উপজেলা প্রশাসন আশা প্রকাশ করে, বিজ্ঞানমনস্কতা ও প্রগতিশীল চিন্তাধারায় উজ্জীবিত করতে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।