শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
পাইকগাছায় জগন্নাথ ধাম মন্দিরে পুরোহিত পরিবারের বসবাস নিয়ে বিতর্ক, সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উদ্বেগ পাইকগাছায় মাদকের বিরুদ্ধে যৌথ অভিযান: গাঁজাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড,আরও অভিযানের দাবি এলাকাবাসীর পাইকগাছায় স্থানীয় সরকার নির্বাচন ঘিরে জামায়াতের আগাম প্রস্তুতি: মেয়র, উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা পাইকগাছায় ডা. আব্দুল মজিদের জন্মদিনে শুভেচ্ছার জোয়ার, সম্প্রীতি ও জনকল্যাণের বার্তা পাইকগাছায় জমি বিরোধের জেরে ভাইয়ের ধাক্কায় প্রাণহানি, নাবা গ্রামে শোকের ছায়া 🌸 শুভ বাংলা নববর্ষ ১৪৩৩: বৈশাখী শোভাযাত্রায় মুখর পাইকগাছা, প্রেসক্লাব নেতৃবৃন্দের গঠনমূলক বার্তা পাইকগাছায় প্রাথমিক শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতে ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে মনিরুল হাসান বাপ্পী: রোগীদের খোঁজখবর ও সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ 📰 পাইকগাছা প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল: সম্প্রীতির মিলনমেলায় রূপ নিল আয়োজন বিয়ের সাজেই শেষ যাত্রা: নববধূ মিতুসহ সড়ক দুর্ঘটনায় ঝরে গেল ১৩ প্রাণ

উপাধ্যক্ষ ও উপজেলা নির্বাচন কর্মকর্তার বিদায় সংবর্ধনা

মোঃ খোরশেদ আলম, সম্পাদক ও প্রকাশক
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ৪০ বার পঠিত

 

পাইকগাছা সরকারি কলেজের উপাধ্যক্ষ মিহির বরণ মন্ডল (অবসরজনিত) এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা ছামিউল আলম (বদলিজনিত) বিদায় সংবর্ধনা পেয়েছেন।

রোববার সন্ধ্যায় পাইকগাছা উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহেরা নাজনীন। বিদায়ী দুই কর্মকর্তার প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করে তাদের দীর্ঘ কর্মজীবনের সাফল্য ও অবদানের কথা তুলে ধরেন বক্তারা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইফতেখারুল ইসলাম শামীম, অফিসার ইনচার্জ (ওসি) রিয়াদ মাহমুদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা প্রকৌশলী শাফিন শোয়েব, উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, ইউআরসি ইনস্ট্রাক্টর ঈমান উদ্দিন, হিসাব রক্ষণ কর্মকর্তা আবুল বাশার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান, বৈজ্ঞানিক কর্মকর্তা মাসুদুর রহমান, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক জয়ন্ত ঘোষ, এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়া, উপসহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, স্বজল বিশ্বাস, আকরাম হোসেন এবং উপসহকারী কৃষি কর্মকর্তা শেখ তোফায়েল আহমেদ তুহিন।

বক্তারা বলেন, “কর্মের মধ্য দিয়েই মানুষের পরিচয় ফুটে ওঠে। বিদায়ী এই দুই কর্মকর্তা সততা, দক্ষতা ও নিষ্ঠার মাধ্যমে যে উদাহরণ তৈরি করেছেন তা অনুকরণীয়।”

অনুষ্ঠান শেষে বিদায়ী অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2025 sundarbanpresstv.com
Design & Development BY Hostitbd.Com