শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
পাইকগাছায় জগন্নাথ ধাম মন্দিরে পুরোহিত পরিবারের বসবাস নিয়ে বিতর্ক, সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উদ্বেগ পাইকগাছায় মাদকের বিরুদ্ধে যৌথ অভিযান: গাঁজাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড,আরও অভিযানের দাবি এলাকাবাসীর পাইকগাছায় স্থানীয় সরকার নির্বাচন ঘিরে জামায়াতের আগাম প্রস্তুতি: মেয়র, উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা পাইকগাছায় ডা. আব্দুল মজিদের জন্মদিনে শুভেচ্ছার জোয়ার, সম্প্রীতি ও জনকল্যাণের বার্তা পাইকগাছায় জমি বিরোধের জেরে ভাইয়ের ধাক্কায় প্রাণহানি, নাবা গ্রামে শোকের ছায়া 🌸 শুভ বাংলা নববর্ষ ১৪৩৩: বৈশাখী শোভাযাত্রায় মুখর পাইকগাছা, প্রেসক্লাব নেতৃবৃন্দের গঠনমূলক বার্তা পাইকগাছায় প্রাথমিক শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতে ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে মনিরুল হাসান বাপ্পী: রোগীদের খোঁজখবর ও সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ 📰 পাইকগাছা প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল: সম্প্রীতির মিলনমেলায় রূপ নিল আয়োজন বিয়ের সাজেই শেষ যাত্রা: নববধূ মিতুসহ সড়ক দুর্ঘটনায় ঝরে গেল ১৩ প্রাণ

উত্তরার বিমান দুর্ঘটনায় হতাহতদের জন্য পাইকগাছা উপজেলা বিএনপির দোয়া মাহফিল

মোঃ খোরশেদ আলম, সম্পাদক ও প্রকাশক
  • আপডেট সময় : বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ৫৬ বার পঠিত

ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ চত্বরে ঘটে যাওয়া হৃদয়বিদারক বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে পাইকগাছা উপজেলা বিএনপি।

বুধবার বিকেলে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে গভীর শোক ও সহমর্মিতার আবহে উপস্থিত নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. মো. আব্দুল মজিদ এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপি নেতা আবুল হোসেন।

উপস্থিত ছিলেন: তুষার কান্তি মণ্ডল, এডভোকেট সাইফুদ্দিন সুমন, আসাদুজ্জামান খোকন, আসাদুজ্জামান ময়না, আবু মুছা সরদার, বিএম আকিজ উদ্দিন, গোলাম রাব্বানী, এসএম শামসুজ্জামান জামান, আসাদুজ্জামান মামুন, রাসেল হুসাইন, মুনসুর গাজী, মিজানুর রহমান, মজিদ মিস্ত্রি, আবু হানিফ, সুফিয়ান গোলদার, সুমন গাজী, নজরুল ইসলাম, রফিকুল ইসলাম, আসাদুজ্জামান কেরামত, বাচ্চু, আমিন উদ্দিন, জাহিদ হাসান, মুস্তাকিম গাজী, আরিফ হোসেন, জাকারিয়া ভুট্ট, ওসমান, সালাম, সাইফুল ইসলাম, কামাল হোসেন, জিয়াউল ইসলাম, খন্দকার রফিকুল ইসলাম, হাসানুর রহমান, আব্দুল মান্নান, শাহ আলম, শফি এবং আল আমিন।

দোয়া পরিচালনা করেন উপজেলা ওলামা দলের সভাপতি হাফেজ মুছা সরদার।

আহ্বায়ক ডা. মো. আব্দুল মজিদ তার আবেগঘন বক্তব্যে বলেন—

> “এই দুর্ঘটনায় কোমলমতি শিশুদের যেভাবে প্রাণহানি হয়েছে, তা কেবল মায়ের কোল নয়, পুরো জাতির বুকে রক্তক্ষরণ ঘটিয়েছে। তাদের মুখচ্ছবি আজ আমাদের চোখে ভাসছে—শুধু রাজনীতি নয়, মানবতার জায়গা থেকেই আমাদের একত্রিত হওয়া জরুরি।”

তিনি কান্নাভেজা কণ্ঠে সকলের প্রতি আহ্বান জানান— দেশের প্রতিটি দুর্ঘটনা যেন আমাদের হৃদয় ছুঁয়ে যায়, এবং আমরা যেন আমাদের ভূমিকা নিয়ে আত্মসমালোচনায় প্রস্তুত থাকি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2025 sundarbanpresstv.com
Design & Development BY Hostitbd.Com