
পাইকগাছা প্রেসক্লাবের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও সাংবাদিক মোঃ নজরুল ইসলামের সহধর্মিণীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ। এক শোকবার্তায় তারা মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় স্বাক্ষর করেন—
প্রেসক্লাবের সভাপতি এডভোকেট এফ. এম. এ রাজ্জাক, সহ-সভাপতি তৃপ্তি রঞ্জন সেন ও আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক এম. মোসলেম উদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক এন. ইসলাম সাগর, কোষাধ্যক্ষ এস. এম. বাবুল আক্তার, দপ্তর সম্পাদক স্নেহেন্দু বিকাশ।
এছাড়াও শোক প্রকাশ করেছেন সাবেক সভাপতি জি. এ. গফুর, সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন সোহাগ, আলাউদ্দিন রাজা, বি. সরকার, মিজানুর রহমান মন্টু, প্রমথ রঞ্জন সানা, আঃ রাজ্জাক বুলি, এফ. এম. বদিউজ্জামান, কৃষ্ণ রায়, আবুল হাসেম, অমল কৃষ্ণ মন্ডল, পূর্ণ চন্দ্র মন্ডল, মোঃ শাহারিয়ার কবির, মোঃ শাহাজামান বাদশা, মোঃ খোরশেদ আলম, মোঃ আশরাফুল ইসলাম সবুজ ও উজ্জ্বল।
প্রেসক্লাব নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি শোকাহত পরিবারের প্রতি ধৈর্য ধারণের জন্য প্রার্থনা করেন।