শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
পাইকগাছায় জগন্নাথ ধাম মন্দিরে পুরোহিত পরিবারের বসবাস নিয়ে বিতর্ক, সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উদ্বেগ পাইকগাছায় মাদকের বিরুদ্ধে যৌথ অভিযান: গাঁজাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড,আরও অভিযানের দাবি এলাকাবাসীর পাইকগাছায় স্থানীয় সরকার নির্বাচন ঘিরে জামায়াতের আগাম প্রস্তুতি: মেয়র, উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা পাইকগাছায় ডা. আব্দুল মজিদের জন্মদিনে শুভেচ্ছার জোয়ার, সম্প্রীতি ও জনকল্যাণের বার্তা পাইকগাছায় জমি বিরোধের জেরে ভাইয়ের ধাক্কায় প্রাণহানি, নাবা গ্রামে শোকের ছায়া 🌸 শুভ বাংলা নববর্ষ ১৪৩৩: বৈশাখী শোভাযাত্রায় মুখর পাইকগাছা, প্রেসক্লাব নেতৃবৃন্দের গঠনমূলক বার্তা পাইকগাছায় প্রাথমিক শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতে ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে মনিরুল হাসান বাপ্পী: রোগীদের খোঁজখবর ও সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ 📰 পাইকগাছা প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল: সম্প্রীতির মিলনমেলায় রূপ নিল আয়োজন বিয়ের সাজেই শেষ যাত্রা: নববধূ মিতুসহ সড়ক দুর্ঘটনায় ঝরে গেল ১৩ প্রাণ

পাইকগাছায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে দিনব্যাপী ফল মেলা অনুষ্ঠিত

মোঃ খোরশেদ আলম, সম্পাদক ও প্রকাশক
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ৬৬ বার পঠিত

খুলনার পাইকগাছা উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ফল মেলা। বৃহস্পতিবার বিকেলে উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের চত্বরে এ মেলার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ একরামুল হোসেন।

প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহেরা নাজনীন।

বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইফতেখারুল ইসলাম শামীম।

প্রধান অতিথি ইউএনও মাহেরা নাজনীন বলেন,

> “ফল শুধু সুস্বাদু নয়, এটি সুস্বাস্থ্যের উৎস। নিরাপদ ও বিষমুক্ত ফল উৎপাদনে কৃষকদের প্রশিক্ষণ ও উৎসাহ দেওয়া অত্যন্ত জরুরি। এ ধরনের মেলা কৃষকদের উৎসাহিত করে এবং ভোক্তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করে।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ইব্রাহিম গাজী, ইউআরসি ইন্সট্রাক্টর ইমান আলী, সহকারী কৃষি কর্মকর্তা শাহাজাহান আলী এবং উপজেলা শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা।

মেলায় সরকারি কর্মকর্তা, সাংবাদিক আলাউদ্দিন রাজা , বি সরকার ও মোঃ খোরশেদ আলম, স্থানীয় কৃষক ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

স্থানীয় চাষিদের উৎপাদিত বিভিন্ন মৌসুমি ফলের প্রদর্শনী ছিল মেলার মূল আকর্ষণ।

এছাড়াও দর্শনার্থীদের মধ্যে ফল চাষ ও পরিচর্যা নিয়ে পরামর্শ ও সচেতনতামূলক তথ্য প্রদান করা হয়।

বক্তারা বলেন,> “পুষ্টিকর ও নিরাপদ খাদ্যের জন্য নিজস্বভাবে ফল চাষের কোনো বিকল্প নেই। প্রযুক্তি নির্ভর কৃষি ব্যবস্থার মাধ্যমে ফল উৎপাদনে নতুন দিগন্ত উন্মোচন হবে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2025 sundarbanpresstv.com
Design & Development BY Hostitbd.Com