শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
পাইকগাছায় জগন্নাথ ধাম মন্দিরে পুরোহিত পরিবারের বসবাস নিয়ে বিতর্ক, সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উদ্বেগ পাইকগাছায় মাদকের বিরুদ্ধে যৌথ অভিযান: গাঁজাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড,আরও অভিযানের দাবি এলাকাবাসীর পাইকগাছায় স্থানীয় সরকার নির্বাচন ঘিরে জামায়াতের আগাম প্রস্তুতি: মেয়র, উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা পাইকগাছায় ডা. আব্দুল মজিদের জন্মদিনে শুভেচ্ছার জোয়ার, সম্প্রীতি ও জনকল্যাণের বার্তা পাইকগাছায় জমি বিরোধের জেরে ভাইয়ের ধাক্কায় প্রাণহানি, নাবা গ্রামে শোকের ছায়া 🌸 শুভ বাংলা নববর্ষ ১৪৩৩: বৈশাখী শোভাযাত্রায় মুখর পাইকগাছা, প্রেসক্লাব নেতৃবৃন্দের গঠনমূলক বার্তা পাইকগাছায় প্রাথমিক শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতে ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে মনিরুল হাসান বাপ্পী: রোগীদের খোঁজখবর ও সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ 📰 পাইকগাছা প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল: সম্প্রীতির মিলনমেলায় রূপ নিল আয়োজন বিয়ের সাজেই শেষ যাত্রা: নববধূ মিতুসহ সড়ক দুর্ঘটনায় ঝরে গেল ১৩ প্রাণ

শেষ কর্মদিবসে ভালোবাসায় সিক্ত উপাধ্যক্ষ মিহির বরণ মন্ডল

মোঃ খোরশেদ আলম, সম্পাদক ও প্রকাশক
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ৮২ বার পঠিত

পাইকগাছা সরকারি কলেজে কর্মচারীদের আয়োজন

বর্ণাঢ্য কর্মজীবনের পরিসমাপ্তি টেনে কর্মচারীদের ভালোবাসায় সিক্ত হয়ে অবসরজীবনে প্রবেশ করলেন পাইকগাছা সরকারি কলেজের উপাধ্যক্ষ মিহির বরণ মন্ডল। ১১ জুন (মঙ্গলবার) ছিল তার শেষ কর্মদিবস। এ উপলক্ষে সরকারি ছুটি থাকা সত্ত্বেও কলেজের কর্মচারী কল্যাণ পরিষদ এক বিদায় সংবর্ধনার আয়োজন করে।

অনুষ্ঠানে আবেগঘন পরিবেশে মিহির বরণ মন্ডলকে ফুলেল শুভেচ্ছা ও উপহার প্রদান করেন শিক্ষক-কর্মচারীরা। মোঃ নজরুল ইসলামের সঞ্চালনায় স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন প্রাক্তন প্রধান শিক্ষক সুরাইয়া বানু ডলি, প্রেসক্লাব পাইকগাছার সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, প্রভাষক মাধুরি রাণী মন্ডল, আবু রাসেল কাগুজী, তরুণ কান্তি মন্ডল, উজ্জ্বল কুমার বিশ্বাস, পলাশ কুমার মন্ডল, কর্মচারী পরিষদের গোবিন্দ লাল সানা, আজিবার রহমান, শেখ আব্দুল হালিমসহ অনেকে।

বক্তারা বলেন, উপাধ্যক্ষ মিহির বরণ মন্ডল একজন সৎ, আদর্শবান ও নীতিনিষ্ঠ শিক্ষক। তার দীর্ঘ কর্মজীবনে তিনি নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

উল্লেখ্য, ২০১২ সালের ১২ জুলাই মিহির বরণ মন্ডল পাইকগাছা সরকারি কলেজে উপাধ্যক্ষ হিসেবে যোগদান করেন। ২০২৩ সালের ২২ অক্টোবর পর্যন্ত তিনি ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। তার দায়িত্বকালীন সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্জন ছিল ২০১৮ সালে ঐতিহ্যবাহী কলেজটির জাতীয়করণ—যা তার কর্মজীবনের একটি মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

২০২৫ সালের ১১ জুন তিনি সরকার নির্ধারিত পিআরএল (পেনশনযোগ্য অবসর ছুটি) এ যান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2025 sundarbanpresstv.com
Design & Development BY Hostitbd.Com