শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
পাইকগাছায় জগন্নাথ ধাম মন্দিরে পুরোহিত পরিবারের বসবাস নিয়ে বিতর্ক, সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উদ্বেগ পাইকগাছায় মাদকের বিরুদ্ধে যৌথ অভিযান: গাঁজাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড,আরও অভিযানের দাবি এলাকাবাসীর পাইকগাছায় স্থানীয় সরকার নির্বাচন ঘিরে জামায়াতের আগাম প্রস্তুতি: মেয়র, উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা পাইকগাছায় ডা. আব্দুল মজিদের জন্মদিনে শুভেচ্ছার জোয়ার, সম্প্রীতি ও জনকল্যাণের বার্তা পাইকগাছায় জমি বিরোধের জেরে ভাইয়ের ধাক্কায় প্রাণহানি, নাবা গ্রামে শোকের ছায়া 🌸 শুভ বাংলা নববর্ষ ১৪৩৩: বৈশাখী শোভাযাত্রায় মুখর পাইকগাছা, প্রেসক্লাব নেতৃবৃন্দের গঠনমূলক বার্তা পাইকগাছায় প্রাথমিক শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতে ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে মনিরুল হাসান বাপ্পী: রোগীদের খোঁজখবর ও সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ 📰 পাইকগাছা প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল: সম্প্রীতির মিলনমেলায় রূপ নিল আয়োজন বিয়ের সাজেই শেষ যাত্রা: নববধূ মিতুসহ সড়ক দুর্ঘটনায় ঝরে গেল ১৩ প্রাণ

পাইকগাছায় চোরাই গরুর পা উদ্ধার: উত্তেজিত জনতা কসাইয়ের সহযোগীকে পুলিশের হাতে তুলে দেয় ।

মোঃ খোরশেদ আলম, সম্পাদক ও প্রকাশক
  • আপডেট সময় : বুধবার, ১১ জুন, ২০২৫
  • ২৩৩ বার পঠিত

খুলনার পাইকগাছায় চুরি হওয়া গরুর পা উদ্ধার করেছে স্থানীয় জনতা। এ সময় উত্তেজিত জনতা অভিযুক্ত এক কসাই মোমরেজের সহযোগীকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুর সাড়ে ৩টার দিকে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগেও ওই এলাকায় গরু চুরির একাধিক ঘটনা ঘটেছে। গরু হারানো ভুক্তভোগীদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।

গরুর মালিক ইমাম শাহাবাজ গাজী, যিনি পাইকগাছা ভিলেজের উত্তর পাড়ার বাসিন্দা, জানান—লোকমুখে খবর পেয়ে তিনি পৌর বাজারের ময়না নামে এক দোকানদারের কাছ থেকে দুটি গরুর পা উদ্ধার করেন। তিনি দাবি করেন, পা দেখে তিনি নিশ্চিত হয়েছেন যে এটি তার চুরি যাওয়া গরুরই অংশ।

ইমাম গাজীর অভিযোগ, গত সোমবার রাতে তার গরুটি চুরি করে এনে পৌর বাজারে অবস্থিত মোমরেজ ও খালেক নামক দুই কসাইয়ের ব্যবসা প্রতিষ্ঠানে জবাই করা হয় এবং পরে তার মাংস বিক্রি করা হয়।

তিনি আরও জানান, পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের আরও অনেক গরু মালিক একই ধরনের ঘটনার শিকার হয়েছেন। প্রায় ৭–৮টি গরু চুরির ঘটনা ঘটলেও এখনও প্রকৃত চোর শনাক্ত হয়নি। এ বিষয়ে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।

চলমান একটি শালিশি সভায় অভিযুক্ত কসাই মোমরেজ বলেন, “আমি গরুটি ক্রয় করে জবাই করেছি।”

এ বিষয়ে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইদ্রিসুর রহমান জানান, “বিষয়টি তদন্তাধীন রয়েছে। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ইতোমধ্যে একটি এজাহার দায়েরের প্রস্তুতি চলছে। যাচাই-বাছাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2025 sundarbanpresstv.com
Design & Development BY Hostitbd.Com