
পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে খুলনা জেলার পাইকগাছা উপজেলাবাসীসহ দেশবাসী সকল মুসলিম ভাইবোনদের পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন জাতীয়তাবাদী কৃষকদলের পাইকগাছা উপজেলা সভাপতি মেছের আলী সানা।
কোরবানির মর্মার্থ অনুধাবন করে সংযম ও ত্যাগের মানসিকতায় উজ্জীবিত হয়ে অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন মেছের আলি সানা।
জাতীয়তাবাদী কৃষকদলের উপজেলা সভাপতি বলেন,কোরবানি আমাদের মাঝে আত্মদান ও আত্মত্যাগের মানসিকতা সঞ্চারিত করে, আত্মীয়-স্বজন ও পাড়া-প্রতিবেশীর সঙ্গে সুখ-দুঃখ ভাগাভাগি করে নেয়ায় মনোভাব ও সহিষ্ণুতার শিক্ষা দেয়।
এদিকে ঈদুল আজহায় মর্মবাণী অন্তরে ধারণ করে নিজ নিজ অবস্থান থেকে জনকল্যাণমুখী কাজে অংশ নিয়ে বৈষম্যহীন, সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি।
তিনি বলেন, আসুন, আমরা সকলে পবিত্র ঈদুল আজহার মর্মবাণী অন্তরে ধারণ করে নিজ নিজ অবস্থান থেকে জনকল্যাণমুখী কাজে অংশ নিয়ে বৈষম্যহীন, সুখি, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলি।
হযরত ইব্রাহিম (আঃ) মহান আল্লাহর উদ্দেশ্যে প্রিয়বস্তুকে উৎসর্গ করার মাধ্যমে তাঁর সন্তুষ্টি লাভের যে অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গেছেন, তা বিশ্ববাসীর কাছে চিরকাল অনুকরণীয় ও অনুসরণীয় হয়ে থাকবে। প্রতিবছর এ উৎসব পালনের মধ্য দিয়ে সচ্ছল মুসলমানগণ কোরবানিকৃত পশুর গোশত আত্মীয়স্বজন ও গরিব-দুঃখির মধ্যে বিলিয়ে দিয়ে মানুষে-মানুষে সহমর্মিতা ও সাম্যের বন্ধন প্রতিষ্ঠা করেন। শান্তি সহমর্মিতা, ত্যাগ ও ভাতৃত্ববোধের শিক্ষা দেয় ঈদুল আজহা।
উপজেলা কৃষকদলের সকল নেতৃবৃন্দসহ কৃষাণ কৃষাণী ও সর্বস্তরের সাধারণ মানুষ সবাইকে জানাই ঈদুল আজহার শুভেচ্ছা -ঈদ মোবারক