শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
পাইকগাছায় জগন্নাথ ধাম মন্দিরে পুরোহিত পরিবারের বসবাস নিয়ে বিতর্ক, সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উদ্বেগ পাইকগাছায় মাদকের বিরুদ্ধে যৌথ অভিযান: গাঁজাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড,আরও অভিযানের দাবি এলাকাবাসীর পাইকগাছায় স্থানীয় সরকার নির্বাচন ঘিরে জামায়াতের আগাম প্রস্তুতি: মেয়র, উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা পাইকগাছায় ডা. আব্দুল মজিদের জন্মদিনে শুভেচ্ছার জোয়ার, সম্প্রীতি ও জনকল্যাণের বার্তা পাইকগাছায় জমি বিরোধের জেরে ভাইয়ের ধাক্কায় প্রাণহানি, নাবা গ্রামে শোকের ছায়া 🌸 শুভ বাংলা নববর্ষ ১৪৩৩: বৈশাখী শোভাযাত্রায় মুখর পাইকগাছা, প্রেসক্লাব নেতৃবৃন্দের গঠনমূলক বার্তা পাইকগাছায় প্রাথমিক শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতে ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে মনিরুল হাসান বাপ্পী: রোগীদের খোঁজখবর ও সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ 📰 পাইকগাছা প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল: সম্প্রীতির মিলনমেলায় রূপ নিল আয়োজন বিয়ের সাজেই শেষ যাত্রা: নববধূ মিতুসহ সড়ক দুর্ঘটনায় ঝরে গেল ১৩ প্রাণ

পাইকগাছাবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন- ডা. আব্দুল মজিদ 

মোঃ খোরশেদ আলম, সম্পাদক ও প্রকাশক
  • আপডেট সময় : শুক্রবার, ৬ জুন, ২০২৫
  • ১৩৫ বার পঠিত

মোঃ খোরশেদ আলম, সম্পাদক ও প্রকাশক

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে পাইকগাছা উপজেলার বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনগণকে আন্তরিক ঈদ শুভেচ্ছা জানিয়েছেন পাইকগাছা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান আহ্বায়ক, বিশিষ্ট চিকিৎসক ডা. আব্দুল মজিদ।

এক শুভেচ্ছা বাণীতে ডা. আব্দুল মজিদ বলেন, “আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পালনের অভিপ্রায়ে মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম (আ.) তাঁর প্রিয় পুত্র হযরত ইসমাইল (আ.)-কে কুরবানি করার সংকল্প গ্রহণ করেছিলেন। তাঁদের এই আত্মত্যাগ ও আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্যের অনন্য দৃষ্টান্তের প্রতিফলন হিসেবেই মুসলিম উম্মাহ ঈদুল আযহা উদযাপন করে আসছে।”

তিনি বলেন, “ঈদুল আযহার মূল বার্তা হলো—আত্মত্যাগ, একনিষ্ঠতা এবং তাকওয়ার চর্চা। প্রকৃত কুরবানি শুধুমাত্র পশু জবাই নয়, বরং তা হচ্ছে আত্মশুদ্ধি, আত্মসংযম এবং স্রষ্টার সন্তুষ্টির লক্ষ্যে নিজের প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করা। পবিত্র কুরআনে (সুরা হজ্জ, আয়াত ৩৭) বলা হয়েছে— ‘আল্লাহর নিকট পৌঁছায় না কুরবানির পশুর রক্ত বা গোশত, পৌঁছায় কেবল তোমাদের তাকওয়া।’ এই আয়াত আমাদের কুরবানির প্রকৃত উদ্দেশ্য স্মরণ করিয়ে দেয়।”

তিনি আরও বলেন, “সমাজে শান্তি ও সম্প্রীতির পরিপূর্ণ প্রতিষ্ঠা তখনই সম্ভব, যখন আমরা অন্যায়, অবিচার, হিংসা, বিভেদ, অসত্য ও জুলুমের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে অবস্থান গ্রহণ করবো। কুরবানি একটি কল্যাণময় নিদর্শন— যা মানুষের ভেতরকার মানবিকতা, সহমর্মিতা ও আত্মত্যাগের গুণাবলি জাগ্রত করে। এই শিক্ষাকে বাস্তব জীবনে প্রতিফলন ঘটানোই মুমিনের প্রকৃত কর্তব্য।”

গঠনমূলক বার্তায় ডা. মজিদ বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি গণতান্ত্রিক, মানবিক ও জনকল্যাণকামী রাজনৈতিক শক্তি। দেশের চলমান দুঃশাসন, অবিচার, অর্থনৈতিক বৈষম্য এবং মানুষের মৌলিক অধিকার হরণে সরকার যে ভূমিকা পালন করছে, তা থেকে জনগণকে মুক্ত করাই আজকের প্রধান লক্ষ্য। পাইকগাছাসহ সারাদেশে আমরা মানুষের অধিকার প্রতিষ্ঠা, নিরপেক্ষ নির্বাচন এবং একটি সুশাসনভিত্তিক রাষ্ট্র গঠনে অঙ্গীকারবদ্ধ। সকলকে ঐক্যবদ্ধভাবে এই লক্ষ্যে কাজ করতে হবে।”

পরিশেষে তিনি বলেন, “আমি পাইকগাছা উপজেলা ও পৌর বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, শুভানুধ্যায়ী এবং এলাকার সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ যেন আমাদের কুরবানি কবুল করেন এবং এই ঈদ সবার জীবনে বয়ে আনে শান্তি, সৌহার্দ্যও কল্যাণ।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2025 sundarbanpresstv.com
Design & Development BY Hostitbd.Com