
খুলনার কয়রা উপজেলার উত্তর মদিনাবাদ গ্রামে চেতনানাশক খাইয়ে এক দম্পতিকে অচেতন করে ঘরে চুরি সংঘটিত হয়েছে।
ভুক্তভোগী গোলাম মোস্তফা, পিতা মৃত সামছুর গাজী, মঙ্গলবার রাতে নিজ বাড়িতে স্ত্রীসহ রাতের খাবার গ্রহণ করেন। অভিযোগ রয়েছে, খাবারে চেতনানাশক মেশানো ছিল। খানিক পরেই তাঁরা দু’জনেই অচেতন হয়ে পড়েন। রাতেই তাঁদের কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এই সুযোগে চোরেরা সিধ কেটে ঘরে প্রবেশ করে দুটি গরু বিক্রির প্রায় কয়েক লক্ষ টাকা এবং স্বর্ণালংকার নিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার তদন্ত শুরু করেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার অনুরোধ জানানো হচ্ছে।