শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
পাইকগাছায় জগন্নাথ ধাম মন্দিরে পুরোহিত পরিবারের বসবাস নিয়ে বিতর্ক, সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উদ্বেগ পাইকগাছায় মাদকের বিরুদ্ধে যৌথ অভিযান: গাঁজাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড,আরও অভিযানের দাবি এলাকাবাসীর পাইকগাছায় স্থানীয় সরকার নির্বাচন ঘিরে জামায়াতের আগাম প্রস্তুতি: মেয়র, উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা পাইকগাছায় ডা. আব্দুল মজিদের জন্মদিনে শুভেচ্ছার জোয়ার, সম্প্রীতি ও জনকল্যাণের বার্তা পাইকগাছায় জমি বিরোধের জেরে ভাইয়ের ধাক্কায় প্রাণহানি, নাবা গ্রামে শোকের ছায়া 🌸 শুভ বাংলা নববর্ষ ১৪৩৩: বৈশাখী শোভাযাত্রায় মুখর পাইকগাছা, প্রেসক্লাব নেতৃবৃন্দের গঠনমূলক বার্তা পাইকগাছায় প্রাথমিক শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতে ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে মনিরুল হাসান বাপ্পী: রোগীদের খোঁজখবর ও সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ 📰 পাইকগাছা প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল: সম্প্রীতির মিলনমেলায় রূপ নিল আয়োজন বিয়ের সাজেই শেষ যাত্রা: নববধূ মিতুসহ সড়ক দুর্ঘটনায় ঝরে গেল ১৩ প্রাণ

পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

মোঃ খোরশেদ আলম, সম্পাদক ও প্রকাশক
  • আপডেট সময় : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ১০৮ বার পঠিত

খুলনার পাইকগাছায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। মঙ্গলবার (৩ জুন) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ মাহবুবর রহমান। তিনি বলেন, “পুষ্টিকর খাদ্য গ্রহণ, সচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্যকর জীবনযাত্রা গঠনে পুষ্টি সপ্তাহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

সপ্তাহব্যাপী আয়োজিত কার্যক্রম উপস্থাপন করেন মেডিকেল অফিসার ডা. শাকিলা আফরোজ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-ডা. সুজন কুমার সরকার, জুনিয়র কনসালট্যান্ট (গাইনী)

ডা. সঞ্জয় কুমার মণ্ডল, আবাসিক মেডিকেল অফিসার,জহিরুল ইসলাম, মেডিকেল অফিসার,বিদ্যুৎ রঞ্জন সাহা, উপজেলা শিক্ষা কর্মকর্তা,রেশমা আক্তার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা,আব্দুল্লাহ আল মামুন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা,মীর নূরে আলম সিদ্দিকী, একাডেমিক সুপারভাইজার,উদয় কুমার মণ্ডল, উপজেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা

আব্দুল আলীম, সহকারী অধ্যাপক,আবু রাসেল কাগজী, প্রভাষক, মোঃ আব্দুল আজিজ, সহ-সভাপতি, প্রেসক্লাব,শাহজামান বাদশা, সাংবাদিক,হামিদা খাতুন, সিনিয়র, স্টাফ নার্স,শামীমা সুলতানা, মিডওয়াইফ নার্স এস. এম. সাজিদুর রহমান, শিক্ষার্থী ।

অনুষ্ঠানে পুষ্টি সপ্তাহ উপলক্ষে আয়োজিত কুইজ, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সেই সঙ্গে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়।

স্থানীয় প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে এমন উদ্যোগ জনস্বাস্থ্যে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মত দেন আয়োজকরা।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2025 sundarbanpresstv.com
Design & Development BY Hostitbd.Com