শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
পাইকগাছায় জগন্নাথ ধাম মন্দিরে পুরোহিত পরিবারের বসবাস নিয়ে বিতর্ক, সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উদ্বেগ পাইকগাছায় মাদকের বিরুদ্ধে যৌথ অভিযান: গাঁজাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড,আরও অভিযানের দাবি এলাকাবাসীর পাইকগাছায় স্থানীয় সরকার নির্বাচন ঘিরে জামায়াতের আগাম প্রস্তুতি: মেয়র, উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা পাইকগাছায় ডা. আব্দুল মজিদের জন্মদিনে শুভেচ্ছার জোয়ার, সম্প্রীতি ও জনকল্যাণের বার্তা পাইকগাছায় জমি বিরোধের জেরে ভাইয়ের ধাক্কায় প্রাণহানি, নাবা গ্রামে শোকের ছায়া 🌸 শুভ বাংলা নববর্ষ ১৪৩৩: বৈশাখী শোভাযাত্রায় মুখর পাইকগাছা, প্রেসক্লাব নেতৃবৃন্দের গঠনমূলক বার্তা পাইকগাছায় প্রাথমিক শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতে ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে মনিরুল হাসান বাপ্পী: রোগীদের খোঁজখবর ও সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ 📰 পাইকগাছা প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল: সম্প্রীতির মিলনমেলায় রূপ নিল আয়োজন বিয়ের সাজেই শেষ যাত্রা: নববধূ মিতুসহ সড়ক দুর্ঘটনায় ঝরে গেল ১৩ প্রাণ

পাইকগাছায় পুলিশের অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ৯৫ বার পঠিত

 

খুলনার পাইকগাছায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত শ্রী স্বপন বিশ্বাস (৬০) নামের এক ব্যক্তি‌কে গ্রেফতার করেছে পাইকগাছা থানা পুলিশ। বৃহস্পতিবার (২৭ মে) উপজেলার হরিঢালী ইউনিয়নের মাহমুদকাটি খেয়াঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

খবরটি নিশ্চিত করেছেন পাইকগাছা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ ইদ্রিসুর রহমান। গ্রেফতারকৃত স্বপন বিশ্বাস খুলনা জেলার পাইকগাছা উপজেলার হরিঢালী ইউনিয়নের মাহমুদকাটি গ্রামের মৃত গীর্জিনাথ বিশ্বাস ও কালিদাসী বিশ্বাসের পুত্র।

পুলিশ সূত্রে জানা যায়, খুলনা জেলার সুযোগ্য পুলিশ সুপারের নির্দেশনায় এবং পাইকগাছা সার্কেলের তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ ইদ্রিসুর রহমানের নেতৃত্বে পাইকগাছা থানার একটি চৌকস টিম পৃথক পৃথক অভিযান পরিচালনা করে। অভিযানে এসআই মফিজুর রহমান ও তার সঙ্গীয় ফোর্স মাহমুদকাটি খেয়াঘাট থেকে স্বপন বিশ্বাসকে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেন।

ঘটনায় সংশ্লিষ্ট হয়ে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১৯(ক) ধারায় পাইকগাছা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার নম্বর: ১৫, তারিখ: ২৭.০৫.২০২৫।

গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2025 sundarbanpresstv.com
Design & Development BY Hostitbd.Com