শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
পাইকগাছায় জগন্নাথ ধাম মন্দিরে পুরোহিত পরিবারের বসবাস নিয়ে বিতর্ক, সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উদ্বেগ পাইকগাছায় মাদকের বিরুদ্ধে যৌথ অভিযান: গাঁজাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড,আরও অভিযানের দাবি এলাকাবাসীর পাইকগাছায় স্থানীয় সরকার নির্বাচন ঘিরে জামায়াতের আগাম প্রস্তুতি: মেয়র, উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা পাইকগাছায় ডা. আব্দুল মজিদের জন্মদিনে শুভেচ্ছার জোয়ার, সম্প্রীতি ও জনকল্যাণের বার্তা পাইকগাছায় জমি বিরোধের জেরে ভাইয়ের ধাক্কায় প্রাণহানি, নাবা গ্রামে শোকের ছায়া 🌸 শুভ বাংলা নববর্ষ ১৪৩৩: বৈশাখী শোভাযাত্রায় মুখর পাইকগাছা, প্রেসক্লাব নেতৃবৃন্দের গঠনমূলক বার্তা পাইকগাছায় প্রাথমিক শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতে ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে মনিরুল হাসান বাপ্পী: রোগীদের খোঁজখবর ও সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ 📰 পাইকগাছা প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল: সম্প্রীতির মিলনমেলায় রূপ নিল আয়োজন বিয়ের সাজেই শেষ যাত্রা: নববধূ মিতুসহ সড়ক দুর্ঘটনায় ঝরে গেল ১৩ প্রাণ

পাইকগাছায় কৃষক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

মোঃ খোরশেদ আলম, সম্পাদক ও প্রকাশক
  • আপডেট সময় : শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ৬২ বার পঠিত

অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌর কৃষক দলের সভাপতি তরিকুল ইসলামকে নির্মমভাবে গুলি করে হত্যার প্রতিবাদে পাইকগাছা উপজেলা কৃষক দলের আয়োজনে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে এক বিশাল বিক্ষোভ মিছিল উপজেলা সদরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে। পরে পুরনো ঢাকা বাস কাউন্টার এলাকায় এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষক দলের সভাপতি মেছের আলী সানা সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক আবুল কাশেম সমাবেশটি সঞ্চালনা করেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির শীর্ষ নেতা ও আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জিএম আব্দুস সাত্তার।

এছাড়াও বক্তব্য রাখেন কৃষক দল নেতা সেকেন্দার আলী, ফরহাদ হোসেন, সোহরাব হোসেন, জাফর মল্লিক, আব্দুর রহিম, আব্দুস সামাদ, সাদ্দাম হোসেন, আমানউল্লাহ, হাবিবুর রহমান, আরিফুল ইসলাম, মোক্তার হোসেন, আনিসুর রহমান, ইব্রাহিম, শামীম হোসেন, আহম্মদ আলী, আবুল হোসেন ও জসিম উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা অবিলম্বে তরিকুল ইসলামের হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2025 sundarbanpresstv.com
Design & Development BY Hostitbd.Com