শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
পাইকগাছায় জগন্নাথ ধাম মন্দিরে পুরোহিত পরিবারের বসবাস নিয়ে বিতর্ক, সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উদ্বেগ পাইকগাছায় মাদকের বিরুদ্ধে যৌথ অভিযান: গাঁজাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড,আরও অভিযানের দাবি এলাকাবাসীর পাইকগাছায় স্থানীয় সরকার নির্বাচন ঘিরে জামায়াতের আগাম প্রস্তুতি: মেয়র, উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা পাইকগাছায় ডা. আব্দুল মজিদের জন্মদিনে শুভেচ্ছার জোয়ার, সম্প্রীতি ও জনকল্যাণের বার্তা পাইকগাছায় জমি বিরোধের জেরে ভাইয়ের ধাক্কায় প্রাণহানি, নাবা গ্রামে শোকের ছায়া 🌸 শুভ বাংলা নববর্ষ ১৪৩৩: বৈশাখী শোভাযাত্রায় মুখর পাইকগাছা, প্রেসক্লাব নেতৃবৃন্দের গঠনমূলক বার্তা পাইকগাছায় প্রাথমিক শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতে ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে মনিরুল হাসান বাপ্পী: রোগীদের খোঁজখবর ও সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ 📰 পাইকগাছা প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল: সম্প্রীতির মিলনমেলায় রূপ নিল আয়োজন বিয়ের সাজেই শেষ যাত্রা: নববধূ মিতুসহ সড়ক দুর্ঘটনায় ঝরে গেল ১৩ প্রাণ

পাইকগাছা পৌর বিএনপির ৪ নম্বর ওয়ার্ডে কর্মীসভা অনুষ্ঠিত

মোঃ খোরশেদ আলম, সম্পাদক ও প্রকাশক
  • আপডেট সময় : বুধবার, ২১ মে, ২০২৫
  • ৮৩ বার পঠিত

খুলনার পাইকগাছা পৌর বিএনপির ৪ নম্বর ওয়ার্ডে এক মতবিনিময়মূলক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেল ৫টায় সরল শহীদ গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ও ক্রীড়াঙ্গনের পরিচিত মুখ, প্রাক্তন ফুটবলার মোঃ আজিবার।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক আসলাম পারভেজ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়কগণ—সেলিম রেজা লাকি, কামাল আহমেদ সেলিম নেওয়াজ, মোস্তফা মোড়ল ও মোহর আলী সরদার।

এছাড়া বক্তব্য রাখেন মিরাজুল ইসলাম, আতাউর রহমান, মতলেব গাজী, শেখ রুহুল কুদ্দুস, রাজু আহমেদ, রোস্তম গাজী, মনিরুল ইসলাম মন্টু, মোহাম্মদ আলী, আব্দুর রহমান জনি, শাহিনুর রহমান শাহিন, মোঃ রাসেল, তুষার সরদার, বলয় মন্ডল, রামপদ মন্ডলসহ আরও অনেকে।

প্রধান অতিথির বক্তব্যে আসলাম পারভেজ বলেন, “আমি দায়িত্ব গ্রহণের পর থেকেই পৌরসভার ৯টি ওয়ার্ডে যুগ্ম আহ্বায়কদের সমন্বয়ে সার্চ কমিটি গঠনের মাধ্যমে সাংগঠনিক ভিত্তিকে মজবুত করার প্রয়াস চালিয়ে যাচ্ছি।”

তিনি আরও বলেন, “সুশৃঙ্খল, সংগঠিত এবং তৃণমূলকেন্দ্রিক বিএনপি গড়ার পেছনে যে কয়জন নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, তাঁদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হলেন সেলিম রেজা লাকি, কামাল আহমেদ সেলিম নেওয়াজ, মোস্তফা মোড়ল ও মোহর আলী। তাঁদের সম্মিলিত প্রচেষ্টায় পৌর বিএনপি আজ আরও শক্ত ভিতের দিকে এগিয়ে যাচ্ছে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2025 sundarbanpresstv.com
Design & Development BY Hostitbd.Com