শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
পাইকগাছায় জগন্নাথ ধাম মন্দিরে পুরোহিত পরিবারের বসবাস নিয়ে বিতর্ক, সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উদ্বেগ পাইকগাছায় মাদকের বিরুদ্ধে যৌথ অভিযান: গাঁজাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড,আরও অভিযানের দাবি এলাকাবাসীর পাইকগাছায় স্থানীয় সরকার নির্বাচন ঘিরে জামায়াতের আগাম প্রস্তুতি: মেয়র, উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা পাইকগাছায় ডা. আব্দুল মজিদের জন্মদিনে শুভেচ্ছার জোয়ার, সম্প্রীতি ও জনকল্যাণের বার্তা পাইকগাছায় জমি বিরোধের জেরে ভাইয়ের ধাক্কায় প্রাণহানি, নাবা গ্রামে শোকের ছায়া 🌸 শুভ বাংলা নববর্ষ ১৪৩৩: বৈশাখী শোভাযাত্রায় মুখর পাইকগাছা, প্রেসক্লাব নেতৃবৃন্দের গঠনমূলক বার্তা পাইকগাছায় প্রাথমিক শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতে ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে মনিরুল হাসান বাপ্পী: রোগীদের খোঁজখবর ও সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ 📰 পাইকগাছা প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল: সম্প্রীতির মিলনমেলায় রূপ নিল আয়োজন বিয়ের সাজেই শেষ যাত্রা: নববধূ মিতুসহ সড়ক দুর্ঘটনায় ঝরে গেল ১৩ প্রাণ

পাইকগাছার চাঁদখালীতে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন 

মোঃ খোরশেদ আলম, সম্পাদক ও প্রকাশক
  • আপডেট সময় : শনিবার, ৩ মে, ২০২৫
  • ৮৪ বার পঠিত
Oplus_131072

 

পাইকগাছার চাঁদখালীতে আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা এবং তাদের লোকজন কতৃক মৎস্যজীবি দলের নেতা এবং চাঁদখালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতির ছেলে সহ নিরীহ লোকের উপর হামলার প্রতিবাদ এবং দায়ের কৃত মিথ্যা ও হয়রানি মূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে চাঁদখালী ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ের সামনে প্রধান সড়কে এলাকাবাসী এ মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে। বিএনপি নেতা নজরুল ইসলাম সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য রাখেন যুবদল নেতা আব্দুল হান্নান, উপজেলা মৎস্যজীবি দলের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, আব্দুল ওয়াহেদ, হুমায়ুন, আক্তার হোসেন, মাসুম, রেজাউল সরদার, আব্দুর রহমান, বেলাল হোসেন, নুর আহমদ সরদার, আসলাম সরদার, রহমত গাজী, ফেরদাউস সরদার, রাজ্জাক সরদার, আশরাফ হোসেন, সবুজ সরদার ও সেলিম শেখ। মানববন্ধনে এলাকার শত শত মানুষ অংশ গ্রহণ করে। মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন গত ২৮ এপ্রিল আওয়ামী লীগ নেতা মুছাল সরদার ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি হাফিজুল ইসলাম ও তাদের লোকজন চাঁদখালী পশুর হাট এলাকায় উপজেলা মৎস্যজীবি দলের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম এবং ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মরহুম নজরুল ইসলামের ছেলে হুমায়ুন এর উপর অতর্কিত হামলা ও মারপিট করে। এতে ৪ জন গুরুতর জখম হয়। বক্তারা বলেন তারা শুধু হামলা করে ক্ষান্ত হয়নি আওয়ামী লীগ নেতা মুসাল তার মেয়েকে দিয়ে মনিরুল ও হুমায়ুন সহ এলাকার নিরীহ লোকদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। এসময় হুমায়ুন সরদার বলেন আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশছাড়া করবে বলে মুছাল মোবাইলে হুমকি দিয়েছে । আক্তার হোসেন বলেন আমি দিনমজুর, ঝিনাইদহ ইটের ভাটায় কর্মরত ছিলাম, অথচ এ মামলায় আমাকে আসামি করা হয়েছে। মাসুম বলেন ঘটনা সম্পর্কে আমার কিছুই জানা নাই, অথচ আমাকে মামলার সাক্ষী করা হয়েছে। এলাকাবাসী মানববন্ধনের মাধ্যমে হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং অবিলম্বে দায়ের কৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। উল্লেখ্য গত ১ লা মে কালিদাস পুর গ্রামের আবু মুসা’র মেয়ে স্বপ্না আক্তার বাদি হয়ে মনিরুল, হুমায়ুন সহ ৯ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১৫/২০ জন কে আসামি করে হামলা, মারপিট, চুরি ও শ্লীলতাহানির অভিযোগ এনে থানায় মামলা করেন। যার প্রতিবাদে এলাকাবাসী এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2025 sundarbanpresstv.com
Design & Development BY Hostitbd.Com