শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
পাইকগাছায় জগন্নাথ ধাম মন্দিরে পুরোহিত পরিবারের বসবাস নিয়ে বিতর্ক, সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উদ্বেগ পাইকগাছায় মাদকের বিরুদ্ধে যৌথ অভিযান: গাঁজাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড,আরও অভিযানের দাবি এলাকাবাসীর পাইকগাছায় স্থানীয় সরকার নির্বাচন ঘিরে জামায়াতের আগাম প্রস্তুতি: মেয়র, উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা পাইকগাছায় ডা. আব্দুল মজিদের জন্মদিনে শুভেচ্ছার জোয়ার, সম্প্রীতি ও জনকল্যাণের বার্তা পাইকগাছায় জমি বিরোধের জেরে ভাইয়ের ধাক্কায় প্রাণহানি, নাবা গ্রামে শোকের ছায়া 🌸 শুভ বাংলা নববর্ষ ১৪৩৩: বৈশাখী শোভাযাত্রায় মুখর পাইকগাছা, প্রেসক্লাব নেতৃবৃন্দের গঠনমূলক বার্তা পাইকগাছায় প্রাথমিক শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতে ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে মনিরুল হাসান বাপ্পী: রোগীদের খোঁজখবর ও সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ 📰 পাইকগাছা প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল: সম্প্রীতির মিলনমেলায় রূপ নিল আয়োজন বিয়ের সাজেই শেষ যাত্রা: নববধূ মিতুসহ সড়ক দুর্ঘটনায় ঝরে গেল ১৩ প্রাণ

বিএনপি ক্ষমতায় এলে মানুষের অর্থনৈতিক উন্নয়নে কাজ করতে বদ্ধপরিকর: ডাঃ আব্দুল মজিদ 

মোঃ খোরশেদ আলম, সম্পাদক ও প্রকাশক
  • আপডেট সময় : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ৯৭ বার পঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দেশের কল্যাণে আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে । বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে দেশের সব মানুষের অর্থনৈতিক উন্নয়নে কাজ করবে। সাধারণ জনগণের উন্নয়ন করা হলো বিএনপির একমাত্র লক্ষ্যে । বিএনপি জনগণের কাজ করতে বদ্ধপরিকর। আগামীতে তারেখ রহমানের নেতৃত্বে বিএনপি জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক বারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদর্শকে ধারণ করে জনগণের কল্যাণে নিজেদেরকে বিলিয়ে দিতে দিতে চাই বলে মন্তব্য করেন ডাঃ আব্দুল মজিদ।

 রবিবার (২৭ এপ্রিল) সকাল ১১টায় পাইকগাছা উপজেলার ঐতিহ্যবাহী চাঁদখালী ইউনিয়ন সংলগ্ন বাজারে জনসাধারণের সুপেয় পানি পানের জন্য গভীর নলকূপ উদ্ভোধন কালে প্রধান অতিথি পাইকগাছা বিএনপির সাবেক সভাপতি, বর্তমান বিএনপি সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও পাইকগাছা কয়রার সাধারণ মানুষের ভালোবাসায় আগামী দিনের এমপি মনোনয়ন প্রত্যাশী ডাঃ আব্দুল মজিদ এইসব কথা গুলো বলেন । তিনি আরও বলেন, দেশের অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা করতে হবে। যাতে তারা দ্রুত সংস্কার করে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন দিতে পারে। এ দেশে জনগণের সরকার ক্ষমতায় না এলে সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণ হবে না। সাধারণ মানুষ বর্তমানে বিএনপির দিকে তাকিয়ে আছে। একমাত্র বিএনপিই সাধারণ মানুষের আশারস্থল। শেখ হাসিনা সরকার শুধু নিজেদের জন্য বিদেশে শত শত বাড়ি করেছেন। নিজে অর্থের মালিক হয়েছেন। বিএনপি ক্ষমতায় এলে দেশের সব মানুষের অর্থনৈতিক উন্নয়নে কাজ করবে। সাবেক উপজেলা ছাত্রদলের ছাত্রদলের সদস্য সচিব নাজমুল হুদা মিন্টুর সভাপতিত্বে আয়োজিত গভীর নলকূপ স্থাপনের উদ্ভোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন , উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বর্তমান সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য তুষার কান্তি মন্ডল, উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান সম্মেলন প্রস্তুতি  কমিটির সদস্য মোঃ আবুল হোসেন, চাঁদখালি ইউনিয়নের সাবেক বিএনপির সাধারণ সম্পাদক  শেখ আছাদুজ্জামান ময়না , ইউনিয়ন পরিষদের সচিব জি এম আব্বাজ উদ্দিন, সাংবাদিক রাবিদ মাহমুদ চঞ্চল , এম জালাল উদ্দিন, রেজাউল করিম ফুলবানু , যুবনেতা শাহিনুজামান শাহিন , আব্দুল কুদ্দুস, সাইফুল ইসলাম সহ বিএনপি’র বিভিন্ন অঙ্গ সংগঠনের সহযোগী সদস্য স্থানীয় জনসাধারণ ও ব্যবসায়ী বৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2025 sundarbanpresstv.com
Design & Development BY Hostitbd.Com