শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
পাইকগাছায় জগন্নাথ ধাম মন্দিরে পুরোহিত পরিবারের বসবাস নিয়ে বিতর্ক, সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উদ্বেগ পাইকগাছায় মাদকের বিরুদ্ধে যৌথ অভিযান: গাঁজাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড,আরও অভিযানের দাবি এলাকাবাসীর পাইকগাছায় স্থানীয় সরকার নির্বাচন ঘিরে জামায়াতের আগাম প্রস্তুতি: মেয়র, উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা পাইকগাছায় ডা. আব্দুল মজিদের জন্মদিনে শুভেচ্ছার জোয়ার, সম্প্রীতি ও জনকল্যাণের বার্তা পাইকগাছায় জমি বিরোধের জেরে ভাইয়ের ধাক্কায় প্রাণহানি, নাবা গ্রামে শোকের ছায়া 🌸 শুভ বাংলা নববর্ষ ১৪৩৩: বৈশাখী শোভাযাত্রায় মুখর পাইকগাছা, প্রেসক্লাব নেতৃবৃন্দের গঠনমূলক বার্তা পাইকগাছায় প্রাথমিক শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতে ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে মনিরুল হাসান বাপ্পী: রোগীদের খোঁজখবর ও সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ 📰 পাইকগাছা প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল: সম্প্রীতির মিলনমেলায় রূপ নিল আয়োজন বিয়ের সাজেই শেষ যাত্রা: নববধূ মিতুসহ সড়ক দুর্ঘটনায় ঝরে গেল ১৩ প্রাণ

কয়রা বেতগ্রাম সড়ক প্রশস্ত ও  সরলীকরণে  জমি অধিগ্রহণে গাফিলতি, ফেরত যাচ্ছে ৩৯ কোটি টাকা

মোঃ খোরশেদ আলম, সম্পাদক ও প্রকাশক
  • আপডেট সময় : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ৬৯ বার পঠিত

খুলনার পাইকগাছা  কয়রা-বেতগ্রাম সড়কটি প্রশস্ত ও বাঁক সরলীকরণের জন্য ২০২০ সালের ডিসেম্বরে একটি প্রকল্প নেওয়া হয়। প্রকল্পের অধীনে ওই সড়কের ৩৪টি বাঁক সরলীকরণের কথা থাকলেও খুলনা জেলা প্রশাসনের গাফিলতিতে এখনও জমি অধিগ্রহণ হয়নি। এছাড়া ঠিকাদারের উদাসীনতায় কয়েকবার মেয়াদ বাড়ানোর পরও এ প্রকল্পের মাত্র ৬০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। যথাসময়ে শেষ না করায় প্রকল্পের ৩৯ কোটি টাকা ফেরত যাচ্ছে। খুলনার কয়রা, পাইকগাছা ও ডুমুরিয়া উপজেলার বেতগ্রাম পর্যন্ত ৬৪ কিলোমিটারের এ সড়কটি শেষ হয়েছে খুলনা-সাতক্ষীরা আঞ্চলিক মহাসড়কে। সড়কের কিছু অংশ সাতক্ষীরার তালা উপজেলার মধ্যে পড়েছে। খুলনা সড়ক ও জনপথ (সওজ) বিভাগের আওতাধীন সড়কটি ‘যথাযথ মানে উন্নীতকরণ’ প্রকল্পের কাজ বাস্তবায়নের জন্য ২০২০ সালের ২৯ ডিসেম্বর অনুমতি পায় মোজাহার এন্টারপ্রাইজ নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। শুরুতে প্রকল্পের ব্যয় ধরা হয় ৩৩৯ কোটি ৫৮ লাখ টাকা। পরে তা বেড়ে ৩৭৯ কোটি ৪৮ লাখে এসে দাঁড়ায়। একই সঙ্গে প্রকল্পের মেয়াদ দুই দফা বাড়িয়ে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত করা হয়। প্রকল্পের প্রতিটি প্যাকেজে নিম্নমানের কাজ হওয়ায় মেয়াদ শেষের আগে তা নষ্ট হতে বসেছে। আবার বাঁকও সরলীকরণ না হওয়ায় প্রকল্পের কোনো সুফল পাচ্ছে না চার উপজেলার কয়েক লাখ বাসিন্দা। কয়রা ও পাইকগাছা প্রকৌশলীকে উক্ত জানতে চাহিলে তারা সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবগত নন মর্মে জানান। উক্ত বিষয় খুলনা জেলা প্রশাসক এর সাথে যোগাযোগের চেষ্টা করলে ফোন ব্যস্ত থাকায় কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2025 sundarbanpresstv.com
Design & Development BY Hostitbd.Com