শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
পাইকগাছায় জগন্নাথ ধাম মন্দিরে পুরোহিত পরিবারের বসবাস নিয়ে বিতর্ক, সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উদ্বেগ পাইকগাছায় মাদকের বিরুদ্ধে যৌথ অভিযান: গাঁজাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড,আরও অভিযানের দাবি এলাকাবাসীর পাইকগাছায় স্থানীয় সরকার নির্বাচন ঘিরে জামায়াতের আগাম প্রস্তুতি: মেয়র, উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা পাইকগাছায় ডা. আব্দুল মজিদের জন্মদিনে শুভেচ্ছার জোয়ার, সম্প্রীতি ও জনকল্যাণের বার্তা পাইকগাছায় জমি বিরোধের জেরে ভাইয়ের ধাক্কায় প্রাণহানি, নাবা গ্রামে শোকের ছায়া 🌸 শুভ বাংলা নববর্ষ ১৪৩৩: বৈশাখী শোভাযাত্রায় মুখর পাইকগাছা, প্রেসক্লাব নেতৃবৃন্দের গঠনমূলক বার্তা পাইকগাছায় প্রাথমিক শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতে ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে মনিরুল হাসান বাপ্পী: রোগীদের খোঁজখবর ও সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ 📰 পাইকগাছা প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল: সম্প্রীতির মিলনমেলায় রূপ নিল আয়োজন বিয়ের সাজেই শেষ যাত্রা: নববধূ মিতুসহ সড়ক দুর্ঘটনায় ঝরে গেল ১৩ প্রাণ

ইসরায়েল ভারতের পাশে থাকবে বলে ঘোষণা

নিজস্ব ডেস্ক
  • আপডেট সময় : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ১১৫ বার পঠিত

পেহেলগামের প্রাণঘাতী সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে কোনো যুদ্ধ হলে ইসরায়েল ভারতের পাশে থাকবে বলে ঘোষণা দিয়েছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়।

রিপাবলিক মিডিয়া নেটওয়ার্ক ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওরেন মারমোরস্টেইনকে প্রশ্ন করেন ভারত প্রতিশোধ হিসেবে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা গ্রহণ করলে ইসরায়েল ভারতের পাশে থাকবে কিনা।

প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা ভারতের পাশে আছি। এটি আমাদের নৈতিক অবস্থান। বন্ধু এভাবেই বন্ধুর পাশে থাকে।’

পেহেলগামের সন্ত্রাসী হামলার কয়েক ঘণ্টা পরই ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিবৃতি দেয়।

পেহেলগাম হামলা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে ইসরায়েলের সংগ্রামের তুলনা করেছে ইসরায়েল।

ওরেন মারমোরস্টেইন বলেন, ‘আমরা মনে করি যে, ইসরায়েলের মাটিতে যে হামলা ঘটেছিল তার সঙ্গে এই হামলার অনেকটা মিল রয়েছে। পরিস্থিতি হয়তো ভিন্ন, কিন্তু হত্যাযজ্ঞ একই। ভারতের মতো, আমরাও সন্ত্রাসবাদের শিকার। নির্দোষ অসামরিক নাগরিকদের উপর জিহাদি উগ্রবাদী মানসিকতার সন্ত্রাসী আক্রমণ কেমন তা আমরা গভীরভাবে বুঝি।’

ইসরায়েল ভারতের প্রতি সংহতি প্রকাশ করে তিনি আরও বলেন, ভারত আমাদের বন্ধু। এই সম্পর্কটি গুরুত্বপূর্ণ। আমরা জানি যখন উগ্র সন্ত্রাসীরা আপনার মানুষকে লক্ষ্য করে, তখন কী অনুভব হয়। ইসরায়েল ভারতের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।

উল্লেখ্য, জম্মু ও কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৫ জন ভারতীয় পর্যটক ও ১ জন নেপালি নাগরিক নিহত হন। ভারত অভিযোগ করছে পাকিস্তান কাশ্মিরের সন্ত্রাসী গোষ্ঠীকে মদদ দিচ্ছে। অন্যদিকে পাকিস্তান এই অভিযোগ প্রত্যাখান করেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2025 sundarbanpresstv.com
Design & Development BY Hostitbd.Com