শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
পাইকগাছায় জগন্নাথ ধাম মন্দিরে পুরোহিত পরিবারের বসবাস নিয়ে বিতর্ক, সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উদ্বেগ পাইকগাছায় মাদকের বিরুদ্ধে যৌথ অভিযান: গাঁজাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড,আরও অভিযানের দাবি এলাকাবাসীর পাইকগাছায় স্থানীয় সরকার নির্বাচন ঘিরে জামায়াতের আগাম প্রস্তুতি: মেয়র, উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা পাইকগাছায় ডা. আব্দুল মজিদের জন্মদিনে শুভেচ্ছার জোয়ার, সম্প্রীতি ও জনকল্যাণের বার্তা পাইকগাছায় জমি বিরোধের জেরে ভাইয়ের ধাক্কায় প্রাণহানি, নাবা গ্রামে শোকের ছায়া 🌸 শুভ বাংলা নববর্ষ ১৪৩৩: বৈশাখী শোভাযাত্রায় মুখর পাইকগাছা, প্রেসক্লাব নেতৃবৃন্দের গঠনমূলক বার্তা পাইকগাছায় প্রাথমিক শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতে ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে মনিরুল হাসান বাপ্পী: রোগীদের খোঁজখবর ও সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ 📰 পাইকগাছা প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল: সম্প্রীতির মিলনমেলায় রূপ নিল আয়োজন বিয়ের সাজেই শেষ যাত্রা: নববধূ মিতুসহ সড়ক দুর্ঘটনায় ঝরে গেল ১৩ প্রাণ

রংপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের সমাবেশ অনুষ্ঠিত- ৭১বার্তা

আব্দুল্লাহ আল আমিন, রংপুর :
  • আপডেট সময় : শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২৪ বার পঠিত
বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব আল্লামা মামুনুল হকসহ সকল কারাবন্দি আলেমদের মুক্তি, নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন ও দ্রব্যমূল্যের উর্দ্ধগতি রোধের দাবিতে রংপুর জেলা শাখার আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে নগরীর সুমি কমিউনিটি সেন্টারে বাংলাদেশ খেলাফত মজলিস রংপুর জেলা শাখার আয়োজনে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা।
এ সময় রংপুর জেলা শাখার সভাপতি ক্বারী মুহাম্মদ আতাউল হক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা ইব্রাহীম খলিলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ সভাপতি মুফতি শহীদুল ইসলাম, মাওলানা আসাদুল্লাহ, মাওলানা জোনায়েদ প্রমূখ।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা এনামুল হক মুসা বলেন, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব আল্লামা মামুনুল হকসহ সকল কারাবন্দি আলেমদের মুক্তি, নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন ও দ্রব্যমূল্যের উর্দ্ধগতি রোধের দাবিতে আমরা প্রতিটি জেলায়, উপজেলায়, থানায় সমাবেশ করছি। আমাদের দাবি মানা না হলে আমরা বৃহত্তর আন্দোলনের ডাক দিবো। আগামী ৭ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ করা হবে এতে আপনারা সকলে অংশ নিবেন।
এর মধ্যে দাবি আদায় না হলে আমরা সকলের সাথে একাত্বতা ঘোষনা করে একদফা দাবিতে আন্দোলন করবো। এ সময় রংপুর জেলার খেলাফত মজলিসের নেতারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2025 sundarbanpresstv.com
Design & Development BY Hostitbd.Com