শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
পাইকগাছায় জগন্নাথ ধাম মন্দিরে পুরোহিত পরিবারের বসবাস নিয়ে বিতর্ক, সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উদ্বেগ পাইকগাছায় মাদকের বিরুদ্ধে যৌথ অভিযান: গাঁজাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড,আরও অভিযানের দাবি এলাকাবাসীর পাইকগাছায় স্থানীয় সরকার নির্বাচন ঘিরে জামায়াতের আগাম প্রস্তুতি: মেয়র, উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা পাইকগাছায় ডা. আব্দুল মজিদের জন্মদিনে শুভেচ্ছার জোয়ার, সম্প্রীতি ও জনকল্যাণের বার্তা পাইকগাছায় জমি বিরোধের জেরে ভাইয়ের ধাক্কায় প্রাণহানি, নাবা গ্রামে শোকের ছায়া 🌸 শুভ বাংলা নববর্ষ ১৪৩৩: বৈশাখী শোভাযাত্রায় মুখর পাইকগাছা, প্রেসক্লাব নেতৃবৃন্দের গঠনমূলক বার্তা পাইকগাছায় প্রাথমিক শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতে ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে মনিরুল হাসান বাপ্পী: রোগীদের খোঁজখবর ও সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ 📰 পাইকগাছা প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল: সম্প্রীতির মিলনমেলায় রূপ নিল আয়োজন বিয়ের সাজেই শেষ যাত্রা: নববধূ মিতুসহ সড়ক দুর্ঘটনায় ঝরে গেল ১৩ প্রাণ

গাছের ডাল মাথায় পড়ে রংপুরে মা- মেয়ের মৃত্যু- ৭১বার্তা

মোস্তাফিজার বাবলু
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৩০ বার পঠিত

 

এ তথ্য নিশ্চিত করে রংপুর মেট্রোপলিটন পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান,বৃহস্পতিবার সকালে রংপুর মহানগরীর চব্বিশ হাজারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন–গঙ্গাচড়া উপজেলার নোহালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা কৃষ্ণা রানী সরকার (৩৪) ও তার মেয়ে রাজশ্রী সরকার (১১)। কৃষ্ণা রানী সরকার গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়নের তুলশীরহাট এলাকার বাসিন্দা। তিনি রংপুর মহানগরীর মেডিকেল পূর্বগেট এলাকায় বসবাস করতেন।

ওসি আরও জানান, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে কৃষ্ণা রানী, স্বামী ব্রজেন্দ্র নাথ সরকার (৪২), ছোট মেয়ে শুভশ্রী সরকার (৫) ও বড় মেয়ে রাজশ্রী সরকারসহ মোটরসাইকেলে তুলশীরহাট থেকে রংপুর শহরের দিকে যাচ্ছিলেন। তারা চব্বিশ হাজারী এলাকায় পৌঁছালে রাস্তার পাশে থাকা একটি রেইন ট্রি গাছের ডাল ভেঙে কৃষ্ণা রানী ও তার বড় মেয়ে রাজশ্রীর মাথায় পড়ে। এতে গুরুতর আহত হলে তাদের রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। সম্পাদনা- শেখ মোস্তারি জান্নাত।

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2025 sundarbanpresstv.com
Design & Development BY Hostitbd.Com