শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
পাইকগাছায় জগন্নাথ ধাম মন্দিরে পুরোহিত পরিবারের বসবাস নিয়ে বিতর্ক, সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উদ্বেগ পাইকগাছায় মাদকের বিরুদ্ধে যৌথ অভিযান: গাঁজাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড,আরও অভিযানের দাবি এলাকাবাসীর পাইকগাছায় স্থানীয় সরকার নির্বাচন ঘিরে জামায়াতের আগাম প্রস্তুতি: মেয়র, উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা পাইকগাছায় ডা. আব্দুল মজিদের জন্মদিনে শুভেচ্ছার জোয়ার, সম্প্রীতি ও জনকল্যাণের বার্তা পাইকগাছায় জমি বিরোধের জেরে ভাইয়ের ধাক্কায় প্রাণহানি, নাবা গ্রামে শোকের ছায়া 🌸 শুভ বাংলা নববর্ষ ১৪৩৩: বৈশাখী শোভাযাত্রায় মুখর পাইকগাছা, প্রেসক্লাব নেতৃবৃন্দের গঠনমূলক বার্তা পাইকগাছায় প্রাথমিক শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতে ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে মনিরুল হাসান বাপ্পী: রোগীদের খোঁজখবর ও সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ 📰 পাইকগাছা প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল: সম্প্রীতির মিলনমেলায় রূপ নিল আয়োজন বিয়ের সাজেই শেষ যাত্রা: নববধূ মিতুসহ সড়ক দুর্ঘটনায় ঝরে গেল ১৩ প্রাণ

মারাত্মক খাদ্য নিরাপত্তাহীনতায় বিশ্বের প্রায় ২৪ কোটি মানুষ – ৭১বার্তা

মোস্তাফিজার বাবলু
  • আপডেট সময় : শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৭৭ বার পঠিত

 

চলতি বছর খাদ্য নিরাপত্তাহীনতায় থাকা এসব মানুষ বিশ্বের ৪৮টি দেশে বাস করছেন। বৃহস্পতিবার লন্ডনে প্রকাশিত খাদ্য সংকটের ওপর বৈশ্বিক রিপোর্টে এ কথা বলা হয়েছে। সূত্র: আনাদোলু এজেন্সি

২০২৩ সালের আগস্ট মাসের প্রথম দিক পর্যন্তু প্রাপ্ত তথ্যের ভিত্তিতে হালনাগাদ করা এ রিপোর্টে দেখা গেছে যে, ৩৬টি দেশের ৩ কোটি ৩৬ লাখ ৪০ হাজার মানুষ ‘জরুরি অবস্থার’ মধ্যে রয়েছেন এবং ৪টি দেশের ১২ লাখ ৮৬ হাজার মানুষ ‘বিপর্যয়কর অবস্থার’ মধ্যে রয়েছেন।

রিপোর্টটিতে দেখা গেছে, এরমধ্যে দক্ষিণ সুদানে সর্বোচ্চ ৬৩ শতাংশ মানুষ এ সংকটে রয়েছে। এরপরে রয়েছে ইয়েমেন (৫২ থেকে ৫৫ শতাংশ)। এরপরে যেসব দেশ রয়েছে সেগুলো হলো- আফগানিস্তান, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, হাইতি ও সুদান। এসব দেশের ৪০ শতাংশ মানুষ খাদ্য নিরাপত্তাহীনতা সংকটে রয়েছে। এমন সংকটকে ‘সমন্বিত খাদ্য নিরাপত্তা’ পর্যায়-৩ বা তার উপরে বলে সনাক্ত করা হয়েছে।

রিপোর্টে বলা হয়েছে, ২ কোটি ১৬ লাখ মানুষ মারাত্মক খাদ্য নিরাপত্তাহীনতায় আছে যা ২০২২ সালের চেয়ে ১০ শতাংশ বেশি। খাদ্য নিরাপত্তা সংকট কবলিত ২১টি দেশের ২ কোটি ৭২ লাখ শিশু ক্ষতিগ্রস্ত হবে, যাদের বয়স ৫ বছরের নীচে। সংকট কবলিত ১৫টি দেশের ৬৩ লাখ গর্ভবর্তী ও স্তন্যদাতা মা মারাত্মক পুষ্টিহীনতায় ভুগছেন বলেও রিপোর্টটিতে উল্লেখ করা হয়েছে।

চলতি বছর খাদ্য নিরাপত্তহীনতার সংকট কবলিত ২৫টি দেশ ও ১০টি অঞ্চলের তথ্য-উপাত্ত পাওয়া যায়নি। এসব দেশের ৪ কোটি ১০ লাখ মানুষ মারাত্মক খাদ্য নিরাপত্তাহীনতার সংকটে ছিল বলে ২০২২ এর উপাত্তে দেখা গেছে। এসব দেশের মধ্যে রয়েছে- মিয়ানমার, সিরিয়া ও ইউক্রেন।

জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থা (এফওএ) গবেষণার উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে যে, চলতি বছর খাদ্য মূল্য ইতিহাসের সর্বোচ্চ বহাল থাকবে। তবে দাম ২০২২ সালে মার্চে ইউক্রেনে রুশ হামলার পর যে পর্যায়ে বেড়েছিল তার চেয়ে কিছুটা কমবে। সম্পাদনায়-শেখ মোস্তারি জান্নাত। খবর – আমাদের সময় ডটকম।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2025 sundarbanpresstv.com
Design & Development BY Hostitbd.Com