শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
পাইকগাছায় জগন্নাথ ধাম মন্দিরে পুরোহিত পরিবারের বসবাস নিয়ে বিতর্ক, সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উদ্বেগ পাইকগাছায় মাদকের বিরুদ্ধে যৌথ অভিযান: গাঁজাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড,আরও অভিযানের দাবি এলাকাবাসীর পাইকগাছায় স্থানীয় সরকার নির্বাচন ঘিরে জামায়াতের আগাম প্রস্তুতি: মেয়র, উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা পাইকগাছায় ডা. আব্দুল মজিদের জন্মদিনে শুভেচ্ছার জোয়ার, সম্প্রীতি ও জনকল্যাণের বার্তা পাইকগাছায় জমি বিরোধের জেরে ভাইয়ের ধাক্কায় প্রাণহানি, নাবা গ্রামে শোকের ছায়া 🌸 শুভ বাংলা নববর্ষ ১৪৩৩: বৈশাখী শোভাযাত্রায় মুখর পাইকগাছা, প্রেসক্লাব নেতৃবৃন্দের গঠনমূলক বার্তা পাইকগাছায় প্রাথমিক শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতে ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে মনিরুল হাসান বাপ্পী: রোগীদের খোঁজখবর ও সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ 📰 পাইকগাছা প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল: সম্প্রীতির মিলনমেলায় রূপ নিল আয়োজন বিয়ের সাজেই শেষ যাত্রা: নববধূ মিতুসহ সড়ক দুর্ঘটনায় ঝরে গেল ১৩ প্রাণ

হারিয়ে যাচ্ছে বেদা

মাহবুব হোসেন লিটু, বিশেষ প্রতিবেদক ( কুড়িগ্রাম):
  • আপডেট সময় : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১০ বার পঠিত

প্রাচীনকাল থেকেই কৃষি বাঙালির জীবিকার উৎস। কৃষি কাজে বহুল ব‍্যবহৃত কৃষি যন্ত্রপাতির মধ্যে বেদা অন‍্যতম। গ্রামগঞ্জে ইহা সবার কাছে বেদা বা হাতছেন্নি নামে সুপরিচিত। যেটি বড় সেটি বেদা আর যেটি ছোট সেটি হাতছেন্নি। এটি সাধারণত সরল যন্ত্র। আজ থেকে প্রায় ২০ বছর আগে এই যন্ত্রটির ব‍্যাপক ব‍্যবহার ছিল।

কিন্তু এখন বিলুপ্তির পথে। উপকরণ একটি কাঠের দন্ডে ১টি ঈশ, ১টি পোকা/মুটিয়া ও ১১/৯/১৪টি দ্বার বিশিষ্ট এই যন্ত্রটি র্নিমিত ।

শাহবাজার উচ্চ বিদ‍্যালয়ের কৃষি শিক্ষক খোরশেদ আলম বলেন, একটি বাঁশের দন্ড দিয়ে এই যন্ত্রটি দ্বারা কাজ করা হয়। যন্ত্রটি অতিরিক্ত অবাঞ্চিত গাছ ও আগাছা নিধন করে। হস্ত অথবা গরু/মহিষ দিয়ে এ যন্ত্রটি চালানো হয়।
বেদা দিয়ে নিড়ানির কাজ হয়। চারা পাতলা করন ও জমি চাষ হয়।

কুড়িগ্রাম সদরের (সারডোব হোলোখানা) কৃষক মনির উদ্দিন মিয়া বলেন আগে বিতরি ধান , সরিষা, ডাল,কাউন ও পাঠ ক্ষেতে শ্রমিক সাশ্রয়ের জন‍্য বেদা দেওয়া হতো।

এখন তেমনটা বেদার প্রচলন নেই বললেই চলে। কিন্তু এখনো চরঞ্চলে কাউন চাষ করলে বেদা ব‍্যবহার করা হয়।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2025 sundarbanpresstv.com
Design & Development BY Hostitbd.Com