শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
পাইকগাছায় জগন্নাথ ধাম মন্দিরে পুরোহিত পরিবারের বসবাস নিয়ে বিতর্ক, সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উদ্বেগ পাইকগাছায় মাদকের বিরুদ্ধে যৌথ অভিযান: গাঁজাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড,আরও অভিযানের দাবি এলাকাবাসীর পাইকগাছায় স্থানীয় সরকার নির্বাচন ঘিরে জামায়াতের আগাম প্রস্তুতি: মেয়র, উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা পাইকগাছায় ডা. আব্দুল মজিদের জন্মদিনে শুভেচ্ছার জোয়ার, সম্প্রীতি ও জনকল্যাণের বার্তা পাইকগাছায় জমি বিরোধের জেরে ভাইয়ের ধাক্কায় প্রাণহানি, নাবা গ্রামে শোকের ছায়া 🌸 শুভ বাংলা নববর্ষ ১৪৩৩: বৈশাখী শোভাযাত্রায় মুখর পাইকগাছা, প্রেসক্লাব নেতৃবৃন্দের গঠনমূলক বার্তা পাইকগাছায় প্রাথমিক শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতে ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে মনিরুল হাসান বাপ্পী: রোগীদের খোঁজখবর ও সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ 📰 পাইকগাছা প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল: সম্প্রীতির মিলনমেলায় রূপ নিল আয়োজন বিয়ের সাজেই শেষ যাত্রা: নববধূ মিতুসহ সড়ক দুর্ঘটনায় ঝরে গেল ১৩ প্রাণ

চেয়ারম্যানের বিরুদ্ধে মেম্বারদের অনাস্থা-  ৭১বার্তা

মোস্তাফিজার বাবলু
  • আপডেট সময় : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২১ বার পঠিত

রংপুর সদর উপজেলার ৪নং সদ্যপুস্করিনী ইউনিয়ন পরিষদের ১১জন ইউপি সদস্য চেয়ারম্যান সোহেল রানার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে অনাস্থার আবেদন করেছেন।

 

রংপুর সদর উপজেলা নির্বাহী অফিসার বরাবর করা আবেদনটিতে ১১জন ইউপি সদস্য স্বাক্ষর করেছেন। আবেদনপত্রে বলা হয়েছে, চেয়ারম্যান সোহেল রানা একজন আপাদমস্তক দুর্নীতিপরায়ন ব্যক্তি। তিনি ইউনিয়ন পরিষদকে তার ব্যক্তিগত স্বার্থ নীতির আখড়ায় পরিনত করেছেন। ইউনিয়নের হতদরিদ্র জনসাধারণের জন্য বরাদ্দকৃত সরকারী ভিজিএফ এর চাল প্রতিনিয়ত আত্মসাত কাজ চলেছেন।

 

ইতিপূর্বে চুরিকৃত চালসহ ধরা পড়ায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫(১)/২৫(গ) ধারায় মামলা চলমান রয়েছে। ইউনিয়ন পরিষদের আয়-ব্যয়ের হিসাব না দিয়ে ইউনিয়নের কোন আয় নেই জানিয়ে সদস্যগণের মাসিক ভাতা বন্ধ করে রেখেছেন। সরকার কর্তৃক প্রদত্ত ১% টাকা জমা না দিয়ে পরিষদের রাজস্বখাতের টাকা আত্মসাৎ, ইউপি সদস্যাগণ মাসিক সম্মানী ভাতা চাওয়ায় অকথ্য ভাষায় গালমন্দসহ নানাভাবে হেনস্থা করা, হয়রানী হুমকী প্রদান, পরিষদের আসবাবপত্র নিজ বাড়ীতে নিয়ে ব্যবহার এবং বিক্রি, বিগত বছরগুলোতে এলজিএসপির টাকা নাম মাত্র টেন্ডার দেখিয়ে আত্মসাৎ এবং পরিষদের স্টোররুমে রক্ষিত হতদরিদ্র মহিলাদের প্রশিক্ষণের জন্য এলজিএসপির টাকা হতে ক্রয়কৃত সেলাই মেশিন নিজ বাড়ীতে নিয়ে বিক্রি, নিজেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রীর ছবি ভাঙ্গচুর করে অজ্ঞাতনামা আসামীদের নামে মামলা নানা অভিযোগ তদন্ত করে ব্যবস্থা গ্রহণের বলা হয়েছে।

 

আবেদনে স্বাক্ষরকারী ইউপি সদস্যগণ হলেন, মোঃ আনোয়ারুল ইসলাম প্যানেল চেয়ারম্যান, মোছাঃ আফরুজা বেগম, মোছাঃ মাহবুবা খাতুন, মোঃ জাকির হোসেন, মোঃ মাহাবুল ইসলাম, মোঃ সহিদুল ইসলাম সুমন, মোঃ সাইফুল মিয়া, মোঃ রফিকুল ইসলাম প্রমুখ। এ ব্যাপারে কথা হলে উপজেলা নির্বাহী অফিসার নাইম হাসান খান জানান, বৃহস্পতিবার আবেদনটি জমা পড়েছে।

 

বিষয়টি খতিয়ে দেখা হবে। ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যা মোঃ আনোয়নারুল ইসলাম জানান, আমরা বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, ডিডিএলজি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন পাঠিয়েছি। দ্রুত ব্যবস্থা গ্রহণ হবে বলে আশা করি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2025 sundarbanpresstv.com
Design & Development BY Hostitbd.Com